.webp&w=3840&q=75)

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ এই অবস্থান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দেওয়ার পর নতুন সমীকরণে সামনে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পিসিবি।
পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের জন্য পাকিস্তানের মাঠগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী তারা এই দায়িত্ব নিতে সক্ষম বলে জানিয়েছে পিসিবি-সংশ্লিষ্ট সূত্র।
ঘটনার সূত্রপাত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে। উগ্রবাদীদের চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন অভিযোগ ওঠার পর বিষয়টি কেবল ক্রিকেটেই সীমাবদ্ধ না থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কের কূটনৈতিক পর্যায়েও আলোচনার জন্ম দেয়। কেকেআর, আইপিএল কর্তৃপক্ষ কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজকে বাদ দেওয়ার কোনো কারণ জানায়নি।
এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিঠি দিয়ে আইসিসিকে জানিয়ে দেয় ভারতে গিয়ে তারা বিশ্বকাপের ম্যাচ খেলবে না।
এই প্রেক্ষাপটে আজ গুজরাটের বরোদরায় বিসিসিআই কর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে পিসিবির দায়িত্বশীল একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে পাকিস্তান বিকল্প আয়োজক হিসেবে প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সফলভাবে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এবং নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট মহলের আস্থা অর্জন করেছে বলেও দাবি করা হয়েছে।
পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট বোর্ড মনে করছে, আইসিসি চাইলে খুব সহজেই বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করা সম্ভব। যদিও এ বিষয়ে এখনো আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি, তবে বিসিবির অবস্থানকে পিসিবি সমর্থন জানাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।