
খেলা ডেস্ক
.webp&w=3840&q=75)

বিশ্বকাপ বয়কটের আশঙ্কা সামনে এনে বাংলাদেশ ক্রিকেট এখন দাঁড়িয়ে আছে এক চরম সিদ্ধান্তের মুখে। টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে নেতিবাচক বার্তা পাওয়ার পর ভারত সফর নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে প্রথমবারের মতো প্রকাশ্যে উঠে এসেছে বিশ্বকাপ না খেলার সম্ভাবনা। এই প্রেক্ষাপটেই আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে এক ‘নির্ধারণী বৈঠকে’ বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের ওপরই কার্যত নির্ভর করছে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভবিষ্যৎ। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সরাসরি মতামত জানতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকের নির্ধারিত সময়ের আগেই একে একে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান সংশ্লিষ্টরা। সবার আগে উপস্থিত হন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এরপর ধীরে ধীরে আসেন ক্রিকেটাররা। অধিনায়ক লিটন দাসকে দেখা যায় চোখে-মুখে দুশ্চিন্তা নিয়ে হোটেলে প্রবেশ করতে। সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি ও পেসার হাসান মাহমুদও বৈঠকে যোগ দেন। বিশ্বকাপ দলে না থাকলেও নিজেদের অবস্থান জানাতে এসেছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। এর আগেই হোটেলে প্রবেশ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সব মিলিয়ে বৈঠকের আগে ইন্টারকন্টিনেন্টালের পরিবেশ ছিল চাপা উত্তেজনায় ভরা।
এতদিন নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর বিষয়ে সরকার ও বিসিবি অনড় অবস্থানে ছিল। তবে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের প্রস্তাব ১৪–২ ভোটে নাকচ হয়ে যাওয়ায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং তারা বিসিবির সঙ্গে বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনাও শেয়ার করেছে।
এই বাস্তবতায় আজকের বৈঠকে ক্রিকেটারদের সামনে আইসিসির অবস্থান, ভোটাভুটির ফলাফল এবং সম্ভাব্য পরিণতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে নিরাপত্তা নিয়ে খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত এবং তারা আদৌ ভারত সফরে যেতে রাজি কি না সেটি সরাসরি জানতে চাইবেন ক্রীড়া উপদেষ্টা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ক্রিকেটারদের বড় অংশই বিশ্বকাপ খেলতে চান। আজকের বৈঠকে তারা সেই দাবিই স্পষ্টভাবে তুলে ধরতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অনিশ্চিত।
আইসিসির দেওয়া আল্টিমেটাম অনুযায়ী, সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবির হাতে সময় আছে মাত্র একদিন। ফলে আজকের এই বৈঠকের ফলই ঠিক করে দিতে পারে লাল–সবুজের বিশ্বকাপ ভবিষ্যৎ। ক্রিকেটাররা যদি নিরাপত্তার আশ্বাসে খেলতে রাজি হন, তাহলে বিশ্বকাপ বয়কটের শঙ্কা কেটে যেতে পারে। অন্যথায়, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক কঠিন অধ্যায় যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।