

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে আবারও আলোচনায় সরগরম ক্রিকেট অঙ্গন। ঘরের মাঠে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত দলে নেই সাকিবের নাম।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঘোষিত এই দলে সাকিবের অনুপস্থিতিতে জাতীয় দলে তার ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ভক্তদের মনে নতুন করে প্রশ্ন উঠেছে—কবে আবার লাল-সবুজের জার্সিতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগ থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকে প্রায় ১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন তিনি। যদিও সম্প্রতি তাকে জাতীয় দলে ফেরানো নিয়ে আলোচনা শুরু হয়েছিল এবং পাকিস্তান সিরিজেই তার প্রত্যাবর্তনের আশা করেছিলেন ভক্তরা।
এদিকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, সাকিবকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে রাষ্ট্র নমনীয় অবস্থানে রয়েছে। এতে সাকিবভক্তদের মধ্যে আশার সঞ্চার হয়।
তবে সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পরিস্থিতি জটিল হয়ে আছে। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। মামলায় আইনগতভাবে লড়াই করে নির্দোষ প্রমাণ করতে পারলেই তার দলে ফেরার পথ খুলে যেতে পারে।
অন্যদিকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর এখনো সাকিবের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী। গত ২৪ ফেব্রুয়ারি এক পডকাস্টে তিনি বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো যাচাই-বাছাই করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন। এতে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে এবং সাকিবের ফেরার সম্ভাবনাও রয়েছে।
পাকিস্তান সিরিজের পর এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এরপর মে মাসে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই তিনটি সাদা বলের সিরিজের কোনো একটিতে সাকিব জাতীয় দলে ফিরতে পারবেন কি না—তা এখন সময়ই বলে দেবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।