দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের উপস্থিতি দিন দিন বাড়ছে।
রিমার্কের লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল, স্কিন মিন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য এখন মডার্ন ট্রেড চ্যানেলে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত পরিচর্যা, স্কিন কেয়ার, হোম কেয়ার, হেয়ার কেয়ার ও কসমেটিকস-বিভিন্ন ক্যাটাগরির পণ্য নিয়ে এই চ্যানেলে নিজেদের পরিসর বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। এগুলোর মধ্যে বেস্টসেলিং পণ্য হিসেবে বড় জায়গা করে নিয়েছে লিলি বডিওয়াশ।
সংশ্লিষ্টরা বলছেন, ভোক্তাদের কেনাকাটার ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের মডার্ন ট্রেড খাতও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সুপারশপে পণ্যের বৈচিত্র্য, মান, ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা ও সহজলভ্যতা- এসব বিষয় ভোক্তার ক্রয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বাস্তবতায় দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মডার্ন ট্রেডে রিমার্কের ব্র্যান্ডগুলোর বিস্তৃত উপস্থিতি প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ দিক।
রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেল গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে যে সাফল্য পেয়েছে, তা উল্লেখযোগ্য।
চ্যানেলের হেড অব সেলস হেলাল উদ্দিন বলেন, ‘রিমার্কের এই সাফল্য কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন হলো ক্রেতাদের আস্থা অর্জন করা। বলেন, ’রিমার্ক শুধু পণ্য বিক্রি করতে চায় না, মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্যের মাধ্যমে ক্রেতার দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করতে চায়। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও গুণগত মানকে গুরুত্ব দিয়ে আমরা এমন পণ্য তৈরি করছি, যা দেশের ক্রেতাদের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারে।’
হেলাল উদ্দিন আরো বলেন, ‘চলতি বছরের সেলস টার্গেট পূরণের পাশাপাশি ছাড়িয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। মাঠপর্যায়ে টিমের কার্যক্রম আরও গতিশীল করা, সুপারশপে পণ্যের উপস্থিতি ও ডিসপ্লে বাড়ানোর মাধ্যমে আমরা সেই লক্ষ্য অর্জনে কাজ করছি।
চ্যানেলের একাধিক কী-একাউন্টস ম্যানেজার জানান, ‘রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ আদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। চলতি বছরের সেলস টার্গেট পূরণের পাশাপাশি তা ছাড়িয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। মাঠপর্যায়ে টিমের কার্যক্রম আরও গতিশীল করা, সুপারশপে পণ্যের উপস্থিতি ও ডিসপ্লে বাড়ানোর মাধ্যমে আমরা সেই লক্ষ্য অর্জনে কাজ করছি।’
রিমার্ক তাদের মডার্ন ট্রেড চ্যানেলের মাধ্যমে মূলত- স্বপ্ন, আগোরা, মিনাবাজার, ইউনিমার্ট, বেস্টবাই, প্রিন্সবাজার, আলফা মার্ট, মুস্তফা মার্ট ও আপন ফ্যামিলি মার্টের মতো দেশের বিভিন্ন সুপারশপে রিমার্কের পণ্য বিক্রি করে।
রিমার্ক জানায়, দেশের বাজারের পাশাপাশি তাদের তৈরি পণ্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি ও বাজারজাত হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও দেশীয় ব্র্যান্ডকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার ক্ষেত্রেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
রিমার্ক বিশ্বমানের পণ্য উৎপাদন ও গুণগত মানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী বিএসটিআইয়ের হালাল ও সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে। এছাড়া, ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক মর্যাদাপূর্ণ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করে।
রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ধানমন্ডির এক অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সেলস মিট। এতে চ্যানেলের দুই শতাধিক কী-অ্যাকাউন্টস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার ও ব্র্যান্ড প্রোমোটর অংশ নেন। অনুষ্ঠানে বিক্রয় কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মীদের পারফরম্যান্স নিয়ে আলোচনা করা হয়।
এতে মডার্ন ট্রেডের হেড অব সেলস হেলাল উদ্দিন, কী-অ্যাকাউন্টস ম্যানেজার ইয়ামিন শিকদার ও সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার রাশেদুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাহারুন নেসা লিজা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সেলস পারফরম্যান্স মূল্যায়ন করে সেরা পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- কুমিল্লা স্মার্ট বিগ বাজারের হাফসা আক্তার, গাজীপুরের মাওনা স্বপ্নের ফারহানা আক্তার, নারায়ণগঞ্জ বন্দরের স্বপ্নের শ্রাবণী সাহা, ঢাকার মিরপুর রিংরোড স্বপ্নের সুমাইয়া ইসলাম মিতু এবং বগুড়া মালতিনগর স্বপ্নের হালিমা খাতুন নদী। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা সেরা পাঁচজনের হাতে সম্মাননা তুলে দেন।
সম্মাননা পেয়ে ব্র্যান্ড প্রোমোটর শ্রাবণী সাহা বলেন, একজন ব্র্যান্ড প্রোমোটর হিসেবে সবচেয়ে ভালো লাগে যখন কোনো ক্রেতা রিমার্কের পণ্য সম্পর্কে ইতিবাচক কথা বলেন এবং পরে আবার সেই পণ্য কিনতে আসেন। অনেক ক্রেতাকে রিমার্কের পণ্য প্রথমবার নেওয়ার পর নিয়মিত ক্রেতা হতে দেখেছি। ক্রেতাদের এই আস্থা ও সন্তুষ্টিই আমাদের কাজের সবচেয়ে বড় প্রেরণা।









