
সোমবার ব্রিটনি স্পিয়ার্স তার ইন্সটাগ্রামে জনান তিনি তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। তার বিতর্কিত অভিভাবকত্ব শেষ করার ছয় মাস পরে পপ আইকন এই ঘোষণা দেন ।
৪০ বছর বয়সী ব্রিটনি স্পিয়ারস ইনস্টাগ্রামে বলেন “আমি গর্ভাবস্থা পরীক্ষা করেছি এবং আমি সন্তানসম্ভাবা”
ব্রিটনি স্পিয়ারস আরও বলেন, তিনি যমজ সন্তানের প্রত্যাশা করছেন।
গত বছরের নভেম্বরে এলএ আদালত স্পিয়ার্সের বাবার দীর্ঘদিনের তত্ত্বাবধান থেকে মুক্তি দেয় ।
২০০৭ সালে স্পিয়ার্স একটি গ্যাস স্টেশনে একটি পাপারাজ্জোর গাড়িতে হামলা চালায় । ঘটনার প্রতিক্রিয়ায় তারকা তার বাবা জেমি স্পিয়ার্সের সংরক্ষণের অধীনে চলে যায় । ব্রিটনি তার বাবার অধিনে অসন্তুষ্ট ছিলেন । ২০২১ সালের জুনে তিনি লস অ্যাঞ্জেলেসের একজন বিচারককে আইনি ব্যবস্থা নিতে বলেন।জেমি স্পিয়ার্সকে সেপ্টেম্বরে তার ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হয় এবং নভেম্বরে সেই সংরক্ষকতা আনুষ্ঠানিকভাবে বাতিল হয় ।
ব্রিটনির প্রাক্তন স্বামীর সাথে তার দুই ছেলে ছিল শন এবং জেডেনের । তৃতীয় সন্তান প্রত্যাশা করছেন তার সঙ্গী স্যাম আসগরীর সাথে ।



