অনলাইনে একটি জনপ্রিয় সংলাপ ভালো হয়ে যাও মাসুদ। মিম, ভিডিও সকল আকৃতিতে দেখা যায় এই সংলাপ। আসন্ন ঈদে এই নামে আসছে নতুন নাটক ।

“ভালো হয়ে যাও মাসুদ’’ নাটকটিতে মাসুদ হিসেবে থাকছেন মিশু সাব্বির ও তার সাথে দেখা যাবে নাদিয়া আফরিন মিম । নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত।

নাটকে মাসুদ একজন গ্যাং মেম্বার ও মোটর সাইকেল প্রেমিক। সে নাদিয়া আফরিনের প্রেমে পড়ে ।

citytouch 728-X-90

নাটকটি কমেডির পাশাপাশি সামাজিক বার্তা প্রদান করবে এবং এই মাসুদ দর্শকদের হতাশ করবে না বলে জানিয়েছেন পরিচালক।

আসন্ন ঈদে এনটিভির পর্দায় দেখা যাবে এই নাটকটি ।