
বিয়ে মানেই আনন্দ আর উৎসবের ধুম। আর বিয়েটা যদি কোন সেলিব্রেটির হয় তবে ভক্তমনে নানা ধরণের উৎসাহ উদ্দিপনা কাজ করে। পছন্দের তারকা কি পড়বে, কিভাবে আচরণ করবে এসব নিয়ে যেন তাদের জানার কোন অন্ত নেই !
তেমনি দীর্ঘসময় ধরে আলোচনায় থাকা চলচিত্র শিল্পী আলিয়া -রণবীর। তবে এবার ভক্তদের মনের সকল প্রশ্নের সমাধান করলেন তারা বিয়ে করার মাধ্যমে।
৫ বছর চুকিয়ে প্রেম করার পর অবশেষে গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া। ভারতীয় চলচিত্রের এই দুই তারেকার বিয়েতে তাকিয়ে ছিল লাখো ভক্ত।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে পাঞ্জাবি রীতি মেনে রণবীর কাপুরের পালি হিলের আভিজাত্য আবাসন বাস্তুতে প্রেমিক-প্রেমিকা থেকে তাদের বিবাহ সম্পন্ন হয়।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মূলত পরিবারের সদস্য এবং নিকট বন্ধুদের নিয়েই বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই তারকা জুটির বিয়েতে ছিলেন কারিনা কাপুর খান, সাইফ আলি খান, কারিশমা কাপুর, করণ জোহর, আকাশ আম্বানি, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়-সহ অনেকেইেই।


