
সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি বলিউডের বেশ পরিচিত মুখ। এই জুটি ভক্তমহলে আগ্রহের তুঙ্গে থাকলেও সম্প্রতি তাদের সম্পর্ক একেবারে তলানিতে। বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে, তাদের প্রেম নাকি ফুরিয়ে গেছে। তাই দু’জনেই বেঁছে নিচ্ছেন আলাদা পথ। এই তারকা জুটির ব্রেক-আপের গুঞ্জন শুরু হয়েছে চলতি মাসের শুরু থেকেই। তাদের প্রেম কাহিনীটা ছিল বি-টাউনে ওপেন সিক্রেট।
এই জুটির বহু স্মৃতি রয়েছে একসঙ্গে। যেমন এ বছরের শুরু থেকেই একসাথে রাজস্থানে অবসর সময় পার করেছেন দু’জন। তারপর একসাথে গিয়েছিলেন এক অ্যাওয়ার্ড মঞ্চে। এছাড়াও মালদ্বীপ ভ্রমণের মুহূর্তগুলোও এখনো স্মৃতিপটে জাগরুক তাদের। তাহলে কেনইবা দু’জনার আলাদা দুটি পথ?
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়ে কিয়ারা জানান, যারাই আমার জীবনের অংশ হয়েছে তারা আমাকে কিছু না কিছু শিখিয়েছে। সুতরাং তাদেরকে মন থেকে মুছে ফেলার বিন্দুমাত্র সুযোগ নেই।
মঙ্গলবার ( ২৬ এপ্রিল) কিয়ারার ‘ভুল ভুলাইয়া টু’ এর ট্রেলার উন্মোচন হয়। ট্রেলার লঞ্চের প্রেস কনফারেন্সে এসে সিদ্ধার্থকে নিয়ে নানান প্রশ্নের মুখোমুখি হন কিয়ারা।
উল্লেখ্য, আগামী ২০ মে মুক্তি পাবে কিয়ারা অভিনীত ‘ভুল ভুলাইয়া টু’।



