বিনোদন
মিস ওয়ার্ল্ড হলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা
বিনোদন ডেস্কঃ জমকালো আয়োজনে ঘোষণা করা করা হলো বিশ্বের নানা দেশেন সুন্দরীদের নিয়ে প্রতিযোগীতা ’মিস ওয়ার্ল্ড-২০২১ এর বিজয়ীর নাম। ৭০ তম আসরে মুকুট মাথায় পরলেন পোল্যান্ডের সুন্দরী ক্যারোলিনা বিলাওস্কা।
মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ মার্চ ) সন্ধ্যায় পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে এ আসর বসে। নানা আয়োজনের মাধ্যমে মধ্য রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রথম রানার-আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ।
এর আগে গত বছর প্রতিযোগী ও আয়োজকদের একটি বড় অংশ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ’মিস ওয়ার্ল্ড ২০২১ ‘এর ফাইনানের আসর স্থগিত করা হয়েছিল। গত ১৬ ডিসেম্বর এই ফাইনালের আসর বসার কথা ছিল। কিন্ত তা পিছিয়ে দেওয়া হয় ৯০ দিনের জন্য। প্রতিযোগীদের মধ্যে ১৭ জনই কোভিড পজেটিভ আক্রান্ত ছিলেন।
অবশেষে জানা গেল নতুন ‘মিস ওয়ার্ল্ডের নাম। মহামারির কারণে ২০২০ সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি।
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
শাকিব খানের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, দিলেন একটি শর্ত
দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পছন্দের গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবে এত দিন অভিনয়ে ফেরার আগ্রহ দেখাননি তিনি। তবে এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। যদিও সে জন্য একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে
দীর্ঘ ১৫ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত এই অভিনেতা বাংলাদেশ সময় আজ সকালে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ মাস পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

গুরু পূর্ণিমায় এলো জীবনের সেরা উপহার, মা হলেন করিশমা তান্না
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার পবিত্র দিনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তারা।

.jpg)


