বিবিএমএ-২০২২’এ সর্বাধিক পুরস্কার অলিভিয়া রদ্রিগো, কানিয়ে ওয়েস্টের
হেড অফ ডিজিটাল মিডিয়া

বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস- ২০২২ (BBMA) লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনায় অনুষ্ঠিত হয়। বিবিএমএর ২৯ তম সংস্করণটির উপস্থাপনা করেছেন "ডিডি" । অনুষ্ঠানটিতে এই আসরের সর্বাধিক পুরস্কার জয়ী অলিভিয়া রদ্রিগো এবং কানিয়ে ওয়েস্ট ছিলেন অনুপস্থিত।
২০২২ আসরে অলিভিয়া রডরিগো এবং ক্যানিয়ে ওয়েস্ট সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন।
রদ্রিগো সেরা নব আর্টিস্ট অ্যাওয়ার্ডসহ জিতেছেন সাতটি পুরস্কার এবং ইয়ে (পূর্বে কানিয়ে ওয়েস্ট) জিতেছেন ছয়টি। ড্রেক তৃতীয়বারের মতো শীর্ষ শিল্পী, সেরা পুরুষ শিল্পী, সেরা র্যাপ শিল্পী ও সেরা পুরুষ র্যাপ শিল্পী জিতেছেন। ড্রেক তার এল্বাম ‘সার্টিফাইড লাভার বয়’-এর জন্য সেরা র্যাপ অ্যালবামেরও পুরস্কার জিতেছেন। টেলর সুইফট প্রথমবারের মত দেশের সেরা মহিলা শিল্পীসহ জিতেছেন চারটি পুরস্কার। আয়োজনে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিলেন দ্যা উইকেন্ড (১৭টি)। দজা ক্যাট সেরা আরএনবি শিল্পীসহ জিতেছেন ৪টি পুরষ্কার।
বিটিএস, যারা তাদের আসন্ন এলবামের প্রস্তুতির জন্য ইভেন্টটিতে যোগ দেননি তারা সেরা ডুও/গ্রুপ, সেরা গানসহ ৪টি পুরস্কার জিতেছেন। কে-প ব্যান্ডটি বিল মিউজিক অ্যাওয়ার্ডে গড়েছে ইতিহাস, এ নিয়ে তারা ১২ টি বিবিএমএর পুরস্কার পায়নি।



