
বাংলাদেশে ইউনিসেফের জাতিসংঘের আন্তজার্তিক শিশু তহবিলের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব পেলেন বাংলাদেশের চলচিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ইউনিসেফের সদস্য হওয়ার মধ্য দিয়ে জনপ্রিয়তা এবং শিশুদের অধিকার নিয়ে বিভিন্ন দেশে কাজ করবেন বিদ্যা সিনহা মিম।
১৯ মে(বৃহস্পতিবার) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইউনিসেফের সাথে দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট অনুষ্ঠান শুরুর পূর্বে বাংলাদেশে নব নিযুক্ত শুভেচ্ছাদূতকে গণমাধ্যমকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন।
ইয়েট বলেন,‘ মিম তাঁর অসীম প্রাণশক্তি ও উদ্যম নিয়ে বাংলাদেশের অবহেলিত শিশু, শিশু নির্যাতন, এবং তাদের সুরক্ষা এবং অধিকারফিরিয়ে আনতে ইউনিসেফের হয়ে মিম কাজ করবেন।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার বক্তব্যে বলেন,‘ দেশের বিপুল সংখ্যক শিশু এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাছাড়াও শিশুদের ওপর নানা ধরণের সহিংসতা, শিশুশ্রম, এবং বাল্যবিবাহের শিকার হচ্ছে। আমি তাদের অধিকার রক্ষার জন্য বিশ্বের যেকোন দেশে গিয়ে তাদের অধিকার রক্ষার জন্য কাজ করবো।
বিদ্যা সিনহা সাহা মিম ছাড়াও বাংলাদেশ থেকে ইউনিসেফের জাতীয় দূত হিসেবে আরিফা পারভিন জামান মৌসুমী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জুয়েল আইচের সঙ্গে যুক্ত হলেন।


