
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে।
১৯ মে(বৃহস্পতিবার) ১০ টায় ট্রেলারটি প্রকাশ পায়। দেড় মিনিটের ট্রেলারটিতে বঙ্গবন্ধুর জীবনের আন্দোলন এবং সংগ্রামের সামান্য সারাংশ তুলে ধরা হয়। ৭৫তম কান চলচিত্র উৎসবে মুজিব বায়োপিকের ট্রেলার প্রকাশ করা হয়।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ছবিটি।
সিনেমাটিতে অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।আগামী সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।


