Ad

নোরা ফাতেহি আসছেন ঢাকায়!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Untitled-design-2021-11-10T120745.313
Durbin News

প্রথমবারের মতো ঢাকা মাতাতে আসছেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। বলিউডে আইটেম গার্ল হিসেবে ব্যাপক জনপ্রিয় তিনি। ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানের মত বেশ কিছু জনপ্রিয় আইটেম গানের সঙ্গে নেচে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছান এই বলি সুন্দরী। অত্যন্ত রূপবতী এই নায়িকা এবার তার রুপ এবং নাচের ঝলক দেখাতে আসবেন ঢাকায়। জানা গেছে, ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রিয় সব গানের সাথে নাচের ঝড় তুলবেন ২৮ বছর বয়সী নোরা। অনুষ্ঠানটির আয়োজক শাহজাহান ভূইঁয়া জানান, "এবারই প্রথম ঢাকা আসছেন নোরা ফাতেহি। তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে। চলতি বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় আসবেন নোরা। অনুষ্ঠানে স্টেজ পারফরম্যান্সও করবেন তিনি।" মূলত একটি অ্যাওয়ার্ড শোতে যোগ দিতেই ঢাকায় আসবেন নোরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির হবেন তিনি। যেখানে পারফরম্যান্সের পাশাপাশি নিজ হাতে পুরস্কার বিতরণও করবেন। এছাড়া এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ফ্যাশন শো এবং নাচ, গানের আয়োজনও থাকবে। 'রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল নোরা ফাতেহির। অসাধারণ মনোমুগ্ধকর নাচ দিয়ে ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে বেশ পটু এই সুন্দরী নৃত্যশিল্পী। আইটেম গানের শিল্পী হিসেবে ইতিমধ্যে বলিউডের বেশ কিছু সিনেমায় তার নাচের দক্ষতা দিয়ে নজর কেড়েছেন। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক-২’ সিনেমায় আইটেম গানে তার নাচ মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’- এ তাঁর বেলি ড্যান্স ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। এছাড়া 'শের’, ‘লোফার’, ‘স্ত্রী’, ‘ভারত’, ও ‘বাটলা হাউস' সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও সমান ভাবে কাজ করছেন নোরা। তেলেগু, মালয়ালম এবং তামিল ছবিতেও তাঁর সরব উপস্থিতি চোখে পড়ার মত। কেবল বড় পর্দাতেই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। বিভিন্ন রিয়েলিটি শোতেও তাঁকে পারফরম্যান্স করতে দেখা যায়। ‘বিগ বস-৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার অংশগ্রহণ নজর কাড়ে দর্শকদের। বলিউডে সফলতার সাথে কাজ করলেও নোরা ফাতেহী একজন মরোক্কান বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। তার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান আর হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমাগুলো দেখতে দেখতে বলিউডে অভিনয়ের স্বপ্ন বোনা শুরু করেন তিনি। কিন্তু রক্ষণশীল মুসলিম পরিবার থেকে সেটা ছিল প্রায় অসম্ভব। অবশেষে নিজের ইচ্ছা পূরণের লক্ষ্য নিয়ে মাত্র ২৩ বছর বয়সে ভারতের মাটিতে পা রেখেছিলেন নোরা। নিজের যোগ্যতা প্রমাণে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। কোনো প্রকার সাহায্য সহযোগিতা ছাড়াই একের পর এক অডিশনের মাধ্যমে কাজ করেছেন তিনি। পাঁচ বছরের মধ্যে বলিউডে নিজেকে পুরোদস্তুর সফল ভাবে প্রমাণ করতে পেরেছেন এই মরোক্কান সুন্দরী। এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় এই বলি তারকা। প্রায়ই আবেদনময়ী সব ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। মাঝে মাঝে ভক্তদের উদ্দেশ্যে নাচের ভিডিও শেয়ার করেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad