বিনোদন


সোনম কাপুরের ঘরে এলো রাজপুত্র


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ আগস্ট ২০২২, ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার

সোনম কাপুরের ঘরে এলো রাজপুত্র
মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শনিবার সকালেই অভিনেত্রীর কোলজুড়ে এসেছে ফুটফুটে রাজপুত্র।

সোনম-আনন্দ দম্পতির এই আনন্দের খবর প্রকাশ করেছেন কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর।

এক বার্তায় তারকা দম্পতি জানিয়েছেন, ‘২০.৮.২০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু, তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল–সোনম ও আনন্দ।’

গত মার্চ মাসেই সুখবর দিয়েছিলেন সোনম কাপুর। ২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। পাঞ্জাবি রীতি মেনে মুম্বাইয়ে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের।



জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।