Ad

মা হতে যাচ্ছেন বলিউডের যেসব অভিনেত্রী।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
pppppppppppppp
Durbin News

বলিউডে যেন মা হওয়ার হিড়িক লেগেছে। একের পর এক অভিনেত্রীর মা হওয়ার খবর নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি বলিউড কাপানো যেসব অভিনেত্রী মা হতে চলেছেন তাদের মধ্যে অন্যতম আলিয়া ভাট। গত জুনে হাসপাতালের বিছানায় শুয়ে নিজেই জানিয়েছেন কাপুর জুনিয়রের আসার খবর। চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ রনবীর কাপুরকে বিয়ে করেছিলেন আলিয়া। বিয়ের আড়াই মাসের মাথাতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে বি-টাউনে হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। অনেকেই আলিয়ার এতো অল্প বয়সে বিয়ে ও সন্তান মেনে নিতে পারেনি। তবে চলতি বছরটা দুর্দান্ত কাটছে এই অভিনেত্রীর। বক্স অফিসে সুপারহিট ছবি, রণবীর কাপুরের সঙ্গে বিয়ে, তারপর অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা—সব মিলিয়ে ব্যক্তিগত জীবনেও দারুণ সময় পার করছেন। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাঁর আকর্ষণীয় ফ্যাশনশৈলী, অভিনয় ও পরিশ্রম দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাকে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে।তাই জল্পনা চলছে অভিনেত্রী হয়তো গর্ভবতী হতে পারেন এবং তিনি ঢিলেঢালা পোশাক পরে তাঁর ‘বেবি বাম্প’ লুকানোর চেষ্টা করছেন।অবশ্য এর আগেও একবার ক্যাটরিনার প্রেগন্যান্সির বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে পরে সেটা ভিত্তিহীন প্রমাণিত হয়।ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল গত বছরের ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন। তাদের বহুল প্রত্যাশিত বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। এই তারকা দম্পতিকে প্রায়শই ইনস্টাগ্রামে একে অপরের ছবি শেয়ার করতে দেখা যায়।বলিউড ও হলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। চলতি বছরের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে প্রথমবার মা হয়েছেন তিনি।মেয়ের নাম রেখেছেন মালতী ম্যারি চোপড়া জোনাস। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা ও নিকের জীবনে দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে। তারা চান মালতী ম্যারির ভাইবোন আসুক। আবারো সারোগেসির মাধ্যমেই সন্তান জন্মদানের পরিকল্পনা করছেন এই তারকা দম্পতি।সম্প্রতি সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের একটি চুরিদার পরেছেন রানী। তার স্ফীত পেট গোলাপি ওড়না দিয়ে ঢেকে রেখেছেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনটি চাউর হয়। ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। পরের বছরই এই দম্পতির ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর থেকে ক্যামেরা সামনে খুব একটা ধরা দেন না তিনি। মা হওয়ার গুঞ্জনে ফের শিরোনামে এসেছেন এ অভিনেত্রী। বলিউডের প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়। ২০১১ সালে জন্ম হয় তার প্রথম সন্তান আরাধ্যার। তারপর দশ বছর কেটে গিয়েছে বচ্চন পরিবারে। সম্প্রতি আবারো গুঞ্জন উঠেছে ২য় সন্তানের মা হতে চলেছেন এই অভিনেত্রী। এদিকে অনেক অপেক্ষার পর সম্প্রতিই মা হলেন বলিউড ভিভা সোনম কাপুর। গত ২০ আগস্ট লন্ডনের হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা ইনস্টাগ্রামে এই সুখবর দিয়েছেন। চলতি বছর মার্চের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন তারা। তারপর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম।বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের মে মাসে মুম্বাইয়ে গাঁটছড়া বাঁধেন সোনম-আনন্দ। বিয়েতে বেশ জাঁকালো আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad