বিনোদন


মাহির আশীর্বাদ সিনেমা নিয়ে বিতর্ক চরমে।


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৫ আগস্ট ২০২২, ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার

মাহির আশীর্বাদ সিনেমা নিয়ে বিতর্ক চরমে।

সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা 'আশীর্বাদ'। মুক্তির আগেই নানা বিতর্কে এটি চলে এসেছে আলোচনার কেন্দ্রে। 

সিনেমার শিল্পী, নির্মাতা ও প্রযোজক, তিন পক্ষ একজন আরেকজনের বিরুদ্ধে তুলেছেন অভিযোগ। 

এমনকি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছেন শিল্পী ও প্রযোজক। এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও জিয়াউল রোশান। 

পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক। প্রযোজনা করেছেন তাহেরা ফেরদৌস জেনিফার।

সম্প্রতি সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক, পরিচালকসহ আমন্ত্রিত অতিথিরা। ছিলেন না মাহি ও রোশান। 

সহপ্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের অভিযোগ, মুক্তির তারিখ ঘোষণা করা হলেও মাহি ও রোশান, কেউই প্রচারণায় অংশ নেন নি। এমনকি ‘আশীর্বাদ’-এর পোস্টার ফেসবুকেও শেয়ার করেননি তারা।

সেই প্রেক্ষিতে কথার লড়াই শুরু হয়। সেটি শেষ পর্যন্ত গড়ায় তাদের ব্যক্তিজীবনেও!

মাহির বাজে ব্যবহারের কারণে শুটিংয়ের সময় একজন প্রোডাকশন বয় কাঁদতে কাঁদতে ইউনিট থেকে বের হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন প্রযোজক।

মাহিয়া মাহি শুটিং সেটে কুকুর নিয়ে আসতেন এবং সেই প্রাণীর খাবারও প্রযোজককে দিতে হত বলে তিনি দাবি করেছিলেন।

এর পাশাপাশি নায়ক রোশানকে 'অপেশাদার' শিল্পী হিসেবে অভিহিত করেন জেনিফার।

পরবর্তীতে সংবাদ সম্মেলন করে সহপ্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের করা অভিযোগ নিয়ে পাল্টা অভিযোগ করেন মাহি ও রোশান।

সিনেমাটিতে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছেন মাহিয়া মাহি।

এই নায়িকা 'আশীর্বাদ'কে মানহীন সিনেমা বলে মন্তব্য করেন। কারণ হিসেবে বলেন, সরকারী অনুদানের অর্ধেকও সিনেমায় ব্যায় করা হয় নি।

৬০ লাখ টাকা সরকার দিয়েছে, অথচ খরচ করা হয়েছে মাত্র ২৫ লাখ। সিনেমার সুদিনে এমন মানহীন সিনেমা মুক্তি পাক তা তিনি চান না।

এদিকে রোশান বলেন, ছবিটি ভালোভাবে তৈরি করার জন্য  তিনি মাত্র এক লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন। অথচ জেনিফার এমন কিছুই করেনি।

পোস্টার শেয়ার না করার কারণ হিসেবে তিনি জানন, পোস্টার তৈরিতে আমাদের কারও মতামত নেওয়া হয়নি। প্রযোজক নিজের মতো করে মানহীন পোস্টার বানানোয় ফেসবুকে তা শেয়ার করিনি।

পাশাপাশি প্রযোজকের বিরুদ্ধে অপেশাদারসুলভ আচরণের অভিযোগও করেন রোশান। শ্যুটিয়ের সময় তাদের খাবার পানিও ঠিকমতো দেওয়া হতো না বলে জানান তিনি।

এছাড়া মাহি জানান, প্রযোজক তাকে কস্টিউম ঠিকমতো দেননি। প্রযোজকের ব্যবহৃত শাড়ি বাড়ি থেকে এনে তাকে পরানো হতো।

এখানেই শেষ নয়, সম্প্রতি জেনিফার ফেরদৌস একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এমনকি আশীর্বাদ সিনোমার পরিচালকের সাথে মাহির অনৈতিক সম্পর্ক আছে বলে দাবী করেন তিনি।

এ মন্তব্যের পর মাহি জেনিফারের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে গত মঙ্গলবার মানহানির বিচার চেয়ে অভিযোগপত্র জমা দেন।

সেখানে তিনি বলেন যে, জেনিফার তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছেন।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিলো গত ১৯ আগস্ট। কিন্তু বিতর্কের জেরে পিছিয়ে এখন ২৬ আগস্ট মুক্তি পাবে এটি।



জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।