Ad

রেজিস্ট্রি ছাড়াই বিয়ে, দ্বিতীয় স্ত্রীকে রেখে উধাও টুটুল।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_31T20_00_25_514Z
Durbin News

বিয়ের দুই মাস পূর্ণ হবার আগেই ভাঙনের সুর দেখা দিয়েছে কন্ঠ শিল্পী এস আই টুটুল এবং উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার সংসারে। টুটুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি স্ত্রী সোনিয়ার কাছ থেকে টাকা দাবি করেন। টাকা না পেয়ে স্ত্রীকে রেখে অন্য শহরে চলে যান। এ ব্যাপারে সোনিয়া জানিয়েছেন, "টুটুল আমার কাছে ব্যাবসার জন্য টাকা চেয়েছিলো, আমার সন্দেহ হওয়ায় আমি টাকা দেয়নি। এরপর টুটুল কাউকে কিছু না বলেই পহেলা আগস্ট বাসা থেকে উধাও হয়ে যায়। প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদকে তালাক দেওয়ার এক বছর পর, গত ৪ জুলাই আমেরিকার নিউইয়র্কে বসবাসরত সোনিয়াকে বিয়ে করেন টুটুল। তবে কোনো রেজিস্ট্রি ছাড়াই বাসায় হুজুর ডেকে এই বিয়ে সম্পন্ন করেন তিনি। রেজিস্ট্রি ছাড়াই বিয়ে হওয়ার কথা নিশ্চিত করেছেন সোনিয়া নিজেই। বিয়ের বিষয়ে সোনিয়া বলেন, "আমরা রেজিস্ট্রি ছাড়াই বাসায় হুজুর ডেকে এনে দুজন দুজনকে বিয়ে করেছি। আমেরিকাতে রেজিস্ট্রি করে বিয়ে করতে হলে অনেক নিয়ম কানুন মানতে হয়। এছাড়া টুটুলের আগের স্ত্রীর সাথেও ডিভোর্স সংক্রান্ত ঝামেলা চলছে এখনো। সেই সাথে আরো কিছু জটিলতা থাকায় টুটুল রেজিস্ট্রি করেনি।"বিয়ের পর দুজন একসঙ্গে থাকলেও, হঠাৎ করেই তাদের সম্পর্কে ফাটল ধরে। বর্তমানে সোনিয়া নিউইয়র্কে এবং টুটুল আমেরিকার ফ্লোরিডায় যে যার মত আলাদা থাকছেন। এ প্রসঙ্গে এই উপস্থাপিকা আরও জানান, এখন আমি আর টুটুল এক সাথে থাকছি না। টুটুল কিছু করতে চায়। পরিবারের জন্য টাকা পয়সা রোজগার করবে, তাই মনে হয় সে ফ্লোরিডাতে থাকছে। টুটুল আমাকে বাংলাদেশে নিয়ে যেতে চেয়েছে, আবার ফ্লোরিডায়ও থাকতে বলেছে।" কিন্তু আমিতো নিউইয়র্কে ভালো চাকরি করছি। এখানে আমার প্রতিষ্ঠিত ক্যারিয়ার। আমার ছেলে রয়েছে। আমি চাইলেই তো কোথাও যেতে পারি না। এছাড়া টুটুলের গ্রীনকার্ড এখনো হয়নি। এরমধ্যে ওর ছেলেকেও বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করছে।" তবে এ ব্যাপারে টুটুলের কাছে থেকে এখনো কোন ধরণের মন্তব্য পাওয়া যায়নিমাত্র দুই মাস আগেই হঠাৎ গণমাধ্যমে জনপ্রিয় কণ্ঠশিল্পী এস.আই টুটুল এবং উপস্থাপিকা সোনিয়ার বিয়ে করার খবর প্রকাশ্যে আসে। সেসময় সোনিয়া বলেছিলেন, টুটুল আমার কাছে ডানা ছাড়া পাখির মত এসেছে। দুজনই জীবনের কঠিন সময় পার করছি। তাই একে অন্যের ভরসা হতেই বিয়ে করেছি। এ বছর মার্চে নিউইয়র্কে প্রবাসী তরুণ প্রজন্মের শিল্পীদের নিয়ে রিয়েলটি শো আরটিভির ‘বাংলার গায়েন’ অনুষ্ঠান করতে গিয়ে শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা হয় এসআই টুটুলের। ওই অনুষ্ঠানে টুটুল ছিলেন বিচারক আর সোনিয়া উপস্থাপক। তিন মাসের জানাশোনার পর টুটুল সোনিয়াকে বিয়ের প্রস্তাব দেন।দীর্ঘদিন ধরেই প্রথম স্ত্রী তানিয়া আহমেদের সাথে এসআই টুটুলের সম্পর্ক ভাল যাচ্ছিল না। ২০১৭ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। অবশেষে গত বছর, দীর্ঘ ২৩ বছরের সংসার জীবনের ইতি টানেন এ তারকা দম্পতি।তবে দুজনের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, কিছু আইনি জটিলতায় তাদের ডিভোর্স এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। এ দম্পতির দুটি ছেলে রয়েছে। অপরদিকে, সোনিয়ার প্রথম বিয়ে ভেঙে যায় ২০১১ সালে। ওই সংসারে তাঁর একটি ছেলে রয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad