Ad

৯ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন কার্তিক আরিয়ান।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

কোটি টাকার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।সম্প্রতি পান-মশলা উৎপাদনকারি একটি প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারের জন্য প্রস্তাব দেয় কার্তিককে। এ প্রস্তাবে রাজি হলে তাকে পারিশ্রমিক হিসেবে ৯ কোটি টাকা দেওয়া হতো।কিন্তু নিজের নীতির বিরুদ্ধে কাজ করতে রাজি হননি ‘ভুলভুলাইয়া টু’ খ্যাত এই অভিনেতা।তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পান-মসলা মানবদেহের জন্য ক্ষতিকর। তাছাড়া, এসবের বিজ্ঞাপন প্রচার অবৈধ। তাই একজন সচেতন নাগরিক হিসেবে তিনি কখনোই চাইবেন না এর প্রচার হোক।কার্তিকের মতো এমন নৈতিকতাবোধ, বলিউড অভিনেতাদের মধ্যে খুব একটা দেখা যায় না বললেই চলে। প্রস্তাব পেলে সাথে সাথেই লুফে নেয় তারা।এ বিষয়ে তিনি আরও বলেন, যেসব অভিনেতা এ ধরনের বিজ্ঞাপনে কাজ করেছেন তাদের জানা উচিত তারা বেআইনি কাজের অংশ হচ্ছেন।সাধারণ মানুষের কথা ভেবেই কার্তিক সরে দাঁড়ালেন এমন লোভনীয় প্রস্তাবের বিজ্ঞাপন থেকে। এছাড়া নিজের ক্যারিয়ারের কথা ভেবে বিজ্ঞাপন বাছাই করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করছেন তিনি। কার্তিকের এই সিদ্ধান্তে ভক্ত মহলে বেশ সাড়া পড়েছে। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকেই সকলের প্রশংসায় ভাসছেন জনপ্রিয় এই অভিনেতা।শুধুমাত্র অভিনয়ের দক্ষতা দিয়ে নয়, এমন নীতিমূলক কাজের জন্য এরই মধ্যে মন জিতে নিয়েছেন দেশবাসীর।ভক্তদের পাশাপাশি ভারতীয় সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারপারসন ও প্রযোজক পহলাজ নিহালানিও তার এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।তিনি বলেন,‘পানমসলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব খাওয়ার জন্য যদি বলিউডের তারকারা উৎসাহিত করেন, নিঃসন্দেহে সেটি ভালো কোন লক্ষন নয়। তবে এবারই প্রথম নয়, কিছুদিন আগেই এমন কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন দক্ষনী তারকা অল্লু অর্জুন।তামাকজাত দ্রব্য প্রচারের বিনিময়ে তাঁকে ১০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তা তৎক্ষনাৎ ফিরিয়ে দেন তিনি।অন্যদিকে পান-মসলার বিজ্ঞাপন করে বিতর্কের মুখে পড়তে হয়েছে বলিউডের বেশ কিছু তারকাকে। যার মধ্যে আছেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন, শাহরুখ খান।গত কয়েক বছর ধরে একটি পানমসলার বিজ্ঞাপন করেন অভিনেতা অজয় দেবগন। গত বছর যুক্ত হন বলিউড কিং শাহরুখ খান। কিছুদিন আগেই এই দুই সুপারস্টারের সঙ্গে যোগ দিয়েছিলেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। তবে ভক্তদের সমালোচনার মুখে ক্ষমা চেয়ে সেই সংস্থার প্রচার দূতের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেতা।ব্যবসায়ী সংস্থাগুলিও তাদের পণ্য বিক্রি করতে বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীকেই বেশি পছন্দ করে। তাই বিজ্ঞাপনে সিনেমা তারকাদের এত কদর। ভারতে এলকোহল ও পান মশলার বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। তবে একাধিক কোম্পানি সে আইন লঙ্ঘন করেছে।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কার্তিকের 'ভুলভুলাইয়া ২', যা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। এমন সাফল্যের পর নিজের পারিশ্রমিকও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।বর্তমানে আরো বেশ কিছু কাজ হাতে আছে তার। সে হিসেবে খুব ব্যস্ত সময় পার করছেন কার্তিক। আগামীতে তাকে দেখা যাবে ‘শেহজাদা’ ছবিতে। রোহিত ধাওয়ান পরিচালিত এ ছবিতে কার্তিক আরিয়ানের পাশাপাশি অভিনয় করছেন কৃতি শ্যানন।এটি ছাড়াও অভিনেতাকে দেখা যাবে কবির খান পরিচালিত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়। এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন কিয়ারা আদবানি ও কার্তিক।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad