Ad

অবিকল ক্যাটরিনার মতো দেখতে ৬ নারী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
iDiva_KATRINA_ALINA_Thumbnail_5d8332f41ee2f
Durbin News

বলিউডে আসার পর পরই জেরিন খানকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়ে যায়। কারন তিনি নাকি দেখতে একদম ক্যাটরিনা কাইফের মতো। তবে জেরিন অভিযোগ করেছেন এর প্রভাব পড়েছে ক্যারিয়ারের ওপর। সেকারণেই নাকি বলিউডে জায়গা করতে পারেননি এ অভিনেত্রী।ক্যাটরিনা কাইফের মতো দেখতে আরেকজন হলেন মুম্বাইয়ের সলোনি চোপড়া। ইন্সটাগ্রামে খোলামেলা ছবি দিয়ে বেশ শোরগোল ফেলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন সলোনি। সাড়ে চার লাখের বেশি ইন্সটাগ্রাম ফলোয়ার রয়েছে তার।কিছুদিন আগে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয় এক সুন্দরীর ছবি। প্রথম দেখায় মনে হবে তিনি ক্যাটরিনা কাইফ। জানা গেছে, ক্যাটরিনার মতো হুবহু দেখতে এই সুন্দরীর নাম আলিনা রাই। থাকেন মুম্বইয়ে। আলিনা রাইয়ের বয়স ২৫ বছর। উচ্চতা আর ওজনে প্রায় ক্যাটরিনার সমান তিনি। তবে আলিনা অবশ্য বলিউডে অপরিচিত নন। লখনউ জংশন’ নামে একটি হিন্দি ছবিতে অভিনয়ও করেছেন তিনি।এছাড়া ২০১৯ সালে যশরাজ ফিল্মসের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। ২০২০ সালে বাদশার একটি গানে দেখা গিয়েছিল তাকে। শুধু তাই নয়, কয়েকটি বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি। তবে সেভাবে নজর কাড়তে পারেননি। মডেলিং জগতে অবশ্য নামডাক রয়েছে তার। নেট দুনিয়ায় আলিনা বেশ পরিচিত মুখ। নিয়মিত ছবি-ভিডিও পোস্টও করেন তিনি। মাঝে মধ্যেই ক্যাটরিনা কাইফের ছবির গানে তাকে ইনস্টাগ্রাম রিল ভিডিও বানাতে দেখা যায়। নিজেকে মডেল এবং সোশ্যাল মিডিয়া তারকা নামেই পরিচয় দেন। তবে ক্যাটরিনার মতো দেখতে বলে নয়, নিজের অভিনয় দক্ষতার জোরেই পরিচিতি পেতে চান তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আলিনার ফলোয়ার বেড়েই চলেছে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৯ লক্ষের কাছাকাছি।তার ছবি দেখে নেটিজেনরা বলছেন, নিশ্চয়ই আলিনা কসমেটিক সার্জারি করিয়েছেন। কেউ কেউ আবার বলছেন, ক্যাটরিনার থেকেও বেশি সুন্দরী আলিনা।অনেকের দাবি, বলিউডের কোনো ব্যক্তির নজরে এলে আলিনা রাইয়ের অভিনয়ে পা রাখা শুধুই সময়ের অপেক্ষা। তিনি লাভ করবেন তুমুল জনপ্রিয়তা। ক্যাটরিনা কাইফের ছোট বোন ইসাবেলা কাইফ। ইসাবেলও দেখতে অনেকটা ক্যাটের মতো। দুজনকে পাশাপাশি দেখলে আলাদা করে চেনা একটু মুশকিল হয়ে পড়ে। ক্যাটরিনার বোন তিনি। সেই কারণে ক্যাট ভক্তদের কাছে তার রয়েছে দুর্দান্ত জনপ্রিয়তা। ইন্সটাগ্রামে ইসাবেলার ১ মিলিয়ন ফলোয়ার রয়েছে। দীর্ঘদিন ধরেই লাইমলাইটে রয়েছেন ইসাবেলা কাইফ। সৌন্দর্য দিয়ে মাত করেছেন সকলকে। ইসাবেল একজন সফল মডেল। খুব শীঘ্রই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন তিনি মুম্বই টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ জেসমিন ভাসিন। হিন্দি টেলিভিশনে অসংখ্য ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। হিন্দি টেলিভিশনের এই নায়িকাও ক্যাটরিনা কাইফের মত দেখতে। সালমান খানের বিগ বস হাউসে সরাসরি তাকে ক্যাটরিনা বলেই ডাকতেন অন্যান্য প্রতিযোগীরা। এতে বেশ লজ্জা পেতেন অভিনেত্রী।পাকিস্তানি অভিনেত্রী সেহার আফজালের সঙ্গে ক্যাটরিনার মিল খুঁজে পান অনেকেই। মিলের জন্য সবার দৃষ্টি কেড়েছেন তিনি।পাকিস্তানের একজন বিখ্যাত অভিনেত্রী ফাজিলা আব্বাসী। তার চেহারার সঙ্গেও নাকি ক্যাটরিনার মিল খুঁজে পান অনুরাগীরা। ক্যাটরিনার সঙ্গে মুখের মিল থাকার কারণে ইনি ভারতেও বেশ জনপ্রিয় হয়েছেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad