Ad

দাম বেড়েছে নাটকের সুন্দরীদের, কার কত পারিশ্রমিক?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_05T06_31_17_051Z
Durbin News

ছোটপর্দায় এ সময়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। টেলিভিশনের পর্দা থেকে ইন্টারনেট; অগণিত দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।পাশাপাশি তার পারিশ্রমিকও বেড়ে আকাশচুম্বী হয়েছে এবার। বর্তমানে একক নাটকের জন্য এই অভিনেত্রী ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। টিভি নাটকের নায়িকাদের মধ্যে পারিশ্রমিকের দিক দিয়ে শীর্ষ অবস্থান করছেন মেহজাবিন।কিন্তু শুরুতে একক নাটকের জন্য মাত্র ১৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এরপর ক্রমান্বয়ে ৪০ হাজার এবং করোনার সময় ৬০ হাজার টাকা পারিশ্রমিক নিতেন।বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে একজন ভার্সেটাইল অভিনেত্রীতে পরিনত করেছেন মেহজাবিন।যখন যে চরিত্রে তাকে দেখা যায়- তখন সেই চরিত্রের জন্য যেনো একেবারেই যুতসুই হয়ে দর্শকদের সামনে হাজির হন তিনি। ছোটপর্দার এ সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। নাটকে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন তিনি। করোনার সময়ও এ নায়িকা একক নাটকের জন্য ৫০ হাজার টাকা পারিশ্রমিক নিতেন। তবে বর্তমানে একক নাটকের জন্য তিশা ৭০ থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছেন। অভিনয়ের মতো তার দৈহিক সৌন্দর্যও অত্যন্ত আকর্ষণীয়। এরইমধ্যে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে টেলিভিশন জগতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তিনি।ছোট পর্দার লাস্যময়ী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রূপ-লাবণ্যে দর্শকের হৃদয় হরিণী এই অভিনেত্রী শোবিজে আত্মপ্রকাশের পর চমৎকারভাবে নিজেকে মেলে ধরেছিলেন। ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু বর্তমানে অনেক কম কাজ করছেন প্রভা। একক নাটকে তিনি পারিশ্রমিক নিচ্ছেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। কাজও করছেন বেছে বেছে।জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি কাজ করছেন বেশ কিছু নাটকে। অভিনয় জগতে নতুন হলেও অনেক এগিয়ে গেছেন তিনি। যে কারণে পারিশ্রমিকও বাড়ছে দিন দিন। একক নাটকের জন্য তিনি নিচ্ছেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। শুরুতে একক নাটকের জন্য তিনি পেতেন ২৫-৩০ হাজার টাকা। ২০১৭ সালে ‘আমরা ফিরবো কবে’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিষেক ফারিণের। নাটকের পাশাপাশি এরইমধ্যে একাধিক ওয়েব সিরিজেও নজর কেড়েছেন তিনি। অভিনয় জগতে অল্প দিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন কেয়া পায়েল। টিকটকেও সমান জনপ্রিয় তিনি। পরপর কয়েকটি টিকটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পায়েল আলোচনায় এসেছিলেন। প্রথম দিকে পারিশ্রমিক নিয়ে মাথা ঘামাতেন না এই অভিনেত্রী। তবে চলতি বছরে বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তাই বাড়িয়েছেন নিজের দামও। কেয়া বর্তমানে একক নাটকের জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৪০ থেকে ৫০ হাজার টাকা।বিজ্ঞাপন থেকে নাটকে এসেছেন সাবিলা নূর। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউ টার্ন।করোনার সময় এবং পরবর্তীতে ৪০ হাজার টাকা পারিশ্রমিক নিতেন তিনি। তবে চলতি বছরে পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেত্রী। বর্তমানে একক নাটকের জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। মিষ্টি হাসি দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন সাফা কবির। খুব অল্প সময়ের মধ্যেই মিডিয়া জগৎতে নিজের নাম উজ্জল করতে সক্ষম হয়েছে তিনি। বছর দুয়েক আগেও এ নায়িকা পারিশ্রমিক নিতেন ২০-২৫ টাকা। তবে বর্তমানে নিচ্ছেন ৪০ হাজার টাকা।এছাড়াও নাটকের অনন্য অভিনেত্রীরাও নিজেদের পারিশ্রমিক বাড়িয়েছেন। এদের মধ্যে আছেন মুমতাহিনা টয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, অহনা রহমান, সালহা খানম নাদিয়া। বর্তমানে তারা একক নাটকের জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৩০ হাজার টাকা। অন্যদিকে সামিরা খান মাহি, জান্নাতুল ফেরদৌস হিমি, ভাবনা, পারসা ইভানা পারিশ্রমিক নিচ্ছেন ৩৫ থেকে ৪০ হাজার টাকা। প্রতিটি একক নাটকের জন্য সাধারণত দুই দিনের শিডিউল দেন সবাই। আবার চুক্তি সাপেক্ষে কোনো কোনো ক্ষেত্রে এর বেশিও দিতে হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad