এবার বিগবসে টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত, সাথে আছেন রাজকুন্দ্রা
হেড অফ ডিজিটাল মিডিয়া


বিগবসের সিজন- ১৬তে যোগ দিতে যাচ্ছেন টালিউডের বহুল আলোচিত ও সমালোচিত নায়িকা নুসরাত জাহান। ইতিমধ্যে কর্তৃপক্ষের সঙ্গে শোয়ে তার দাবিকৃত পারিশ্রমিক নিয়ে চলছে আলোচনা। এবারই প্রথম, পশ্চিম বঙ্গের কোনো অভিনেত্রী বিগবসের মত জনপ্রিয় কোনো রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের জন্য যাচ্ছে। শুধু তাই নয়, প্রথমবারের মত কোনো রাজ্যের প্রধান রাজনৈতিক দলের সংসদ সদস্য বিগবস শোয়ে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে অভিনেত্রীর ছোট্ট শিশু পুত্রকে রেখে দূরে যাওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।মাত্র কয়েক মাস বয়সী একমাত্র সন্তান ঈশানকে রেখে, এমন লম্বা সময়ের জন্য দূরে থাকার বিষয়টি মোটেও মেনে নিতে পারছেনা তার ভক্ত ও অনুরাগীরা। অন্যদিকে নুসরাতের বিশেষ বন্ধু যশ দাশগুপ্তকেও এই মুহূর্তে বলিউডে কাজ নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। টি-সিরিজের ব্যানারে একটি হিন্দি সিনেমায় লিড রোলে অভিনয় করেছেন তিনি। ছবিতে যশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মিজান জাফরি, পার্ল ভি পুরীর এবং লিলেট দুবে। রোম্যান্টিক ফ্যামিলি ড্রামার গল্প নির্মিত এই ছবিতে রোম্যান্টিক এবং রাফ অ্যান্ড টাফ, দুই ভূমিকাতেই দেখা যাবে যশকে।তবে ঈশানকে রেখে একই সময়ে বাবা মায়ের এভাবে দূরে যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সমালোচনাকারীরা। এই অভিনেত্রীকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রথম স্বামী নিখিল জৈনের সাথে বিতর্কিত বিবাহ বিচ্ছেদ এবং পিতৃ পরিচয় প্রকাশ না করেই সন্তান জন্মদান থেকে শুরু করে নানা বিতর্ক যেনো তার পিছুই ছাড়েনা। বাঙ্গালী অভিনেত্রী হয়েও সোশ্যাল মিডিয়ায় নিজের খোলামেলা পোশাকের ছবি দিয়েও বারবার সমালোচিত হন তিনি। তবে নিজের একরোখা জীবন যাপন নিয়ে কখনো কারো কথার গুরুত্ব দেন না এই অভিনেত্রী। আর এমন একজন বিতর্কিত অভিনেত্রীর বিগবসের ঘরে যাওয়া নিয়ে চটেছেন এই শোয়ের দর্শকেরা। তবে সব রকমের সমালোচনাকে উপেক্ষা করে, এবারের সিজনে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছেন টলিউডের অত্যন্ত চর্চিত অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরত জাহান। আগামী ১৬ই অক্টোবর থেকে শুরু হতে পারেএই শো। যদিও এতে অংশগ্রহণ করা নিয়ে এখনো একপ্রকার লুকোচুরি খেলছেন নুসরাত। অভিনেত্রীর পক্ষ থেকে শোয়ে যাবার বিষয়টি বারবার এড়িয়ে চলা হচ্ছে । তার ভাষ্যমতে, শোয়ে গেলে তা এমনিতেই প্রকাশ পাবে, আগে থেকে কিছু বলতে চাননা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিগ বসের নতুম সিজনের কিছু প্রতিযোগীর নাম। যাদের মধ্যে সিংহভাগই বি-টাউনের অভিনেতা-অভিনেত্রী।নুসরাত ছাড়াও এবারের আয়োজনে অংশ নিতে যাচ্ছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী সমালোচিত ব্যাবসায়ী রাজ কুন্দ্রা। বিগবস শোয়ে প্রায়ই এমন বিতর্কিত ব্যাক্তিদের নিয়ে কাজ করার প্রবনতা আগেও দেখা গেছে। ২০২১ সালের জুলাই মাসে অনৈতিক ভিভিও তৈরির অভিযোগে আইন শৃঙখলা বাহিনীর কাছে আটক হয়েছিলেন রাজ কুন্দ্রা। এরপর তাকে নিয়ে কম জল ঘোলা হয়নি। হারানো ইমেজ ফিরে পেতেই মূলত এই শোয়ে অংশ নিতে যাচ্ছেন তিনি। রাজ কুন্দ্রার অংশগ্রহণ সম্পর্কে জানানো হয়, "সবাই এতদিন নিজের মতো করে পুরো ঘটনাটি ব্যাখ্যা করেছেন। এবার রাজের দিকটাও সবার জানা দরকার। সত্যিটা সকলের সামনে তুলে ধরার জন্যই তিনি এই শোতে যাওয়ার কথা ভাবছেন।"এর আগে রাজের স্ত্রী শিল্পা শেঠি ২০০৭ সালে Big Brother এ সেরার শিরোপা জিতে নিয়েছিলেন। এছাড়া গত সিজনে টপ ফাইভে জায়গা করে নিয়েছিলেন শিল্পা শেঠির বোন শমিতা শেঠি।



