Ad

দক্ষিণী নায়িকা নয়নতারা কত সম্পত্তির মালিক?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_07T06_04_05_046Z
Durbin News

দক্ষিনী সিনেমার নারী-সুপারস্টার খ্যাত অভিনেত্রী নয়নতারা। সাউথ ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা তিনি। বর্তমানে প্রত্যেক ছবির জন্য তার পারিশ্রমিক দশ কোটি রুপি। নয়নতারার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২২ মিলিয়ন ডলার। ব্যক্তিগত জীবন নিয়ে খুব সরব না হলেও বিলাসী জীবন-যাপনে কোন কার্পণ্য করেন না এই অভিনেত্রী। সম্পত্তি ক্রয় করার পেছনে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করেন তিনি। সম্প্রতি একটি প্রাইভেট জেট বিমান কিনেছেন অভিনেত্রী। যার আনুমানিক মূল্য চল্লিখ লাখ রুপি। ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা এই জেট বিমানে করে তিনি প্রায় চেন্নাই থেকে হাইদ্রাবাদ বা চেন্নাই থেকে কোচি যাতায়াত করেন। সচরাচর তাকে স্বামী ভিগ্নেশ শিভানের সাথে জেট বিমানে ভ্রমণ করতে দেখা যায়।ভারতে তার একাধিক বাসস্থান রয়েছে। এর মধ্যে হায়াদারাবাদে রয়েছে দুটো বিলাসবহুল বাড়ি। চারটি শয়ন কক্ষ বিশিষ্ট আরো দুটো বাড়ি রয়েছে চেন্নাইতে। এছাড়া কেরালাতে রয়েছে আরেকটি বাড়ি, যেটিতে তার বাবা-মা থাকেন। হায়দারাবাদে অবস্থিত বাড়ি দুটির মোট দাম প্রায় পনের কোটি রুপি।দুটি বাড়িই বানজারা হিলস নামে অভিজাত এলাকায় অবস্থিত, যেখানে রয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের প্রথম সারির তারকাদের আবাসস্থল। এদিকে চেন্নাইয়ের অপর দুটো বাড়ির মোট মূল্য প্রায় একশ কোটি রুপি।সিনেমা ছাড়াও নয়নতারার আয়ের অন্যতম উৎস হলো বিজ্ঞাপন। ভারতীয় সংবাদমাধ্যমের হিসেব মতে, বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করে তিনি প্রায় পাঁচ কোটি রুপির মতো আয় করে থাকেন। তানিস্ক, টাটা স্কাই,কেই বিউটি, উজালার মতো ব্র্যান্ডের এম্বাসেডর হিসেবে বেশ পরিচিত মুখ তিনি।নয়নতারা তার অর্থ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে থাকেন। ব্যবসায়িক অংশীদার হিসেবে গতবছর ডিসেম্বরে ডার্মাটোলজিস্ট ডা. রেনিতা রাজনের সাথে নিজস্ব একটি স্কিনকেয়ার ব্র্যান্ডের কাজ শুরু করেন তিনি। "দ্য লিপ বাম কোম্পানী" নামে এই ব্র্যান্ডটিতে অন্তত একশ রকমের লিপ বাম রয়েছে। দাবি করা হয় এটি পৃথিবীর বৃহত্তম লিপ বাম ব্র্যান্ড। এছাড়া "চায় ওয়ালে" নামে একটি কুইক সার্ভিস রেস্টুরেন্ট বা দ্রুত সেবাদানকারী রেস্তোরাঁর পেছনেও অর্থ বিনিয়োগ করেছেন তিনি। সম্প্রতি জানা যায়, লাভজনক তেল ব্যবসার জন্যও বেশ বড় অংকের টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এসব ব্যবসা থেকেও নয়নতারা সন্তুষ্টজনক উপার্জন করেন।তার প্রিয় শখ বিখ্যাত ব্র্যান্ডের গাড়ি সংগ্রহে রাখা। সংগ্রহে থাকা গাড়িগুলোর মধ্যে রয়েছে সাড়ে চুয়াত্তর লাখ রুপির বিএমডব্লিউ-৫ সিরিজের একটি গাড়ি, ৮আটাশি লাখ রুপির মার্সিডিজ জিএলএস ৩৫০-ডি।আরো আছে টয়োটা ইনোভা ক্রিস্টা, ফোর্ড ইনডেভোর এবং আকর্ষনীয় বিএমডব্লিউ-7 সিরিজ, যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ রুপি। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'মানাসিনাক্কারে' অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জীবনের সূচনা হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তামিল,তেলেগু,মালায়ালাম ভাষায় নির্মিত সিনেমাগুলোতে চমৎকার অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। গত ৯ জুন দীর্ঘদিনের প্রেমিক পরিচালক ভিগ্নেশ শিবানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন অভিনেত্রী। রজনীকান্ত, মণিরত্নম থেকে শাহরুখ খান, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাজগতের বহু নক্ষত্র।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad