Ad

মা হচ্ছেন নায়িকা মাহিয়া মাহি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

মা হতে চলেছেন ঢালিউডের সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত সোমবার রাতে ফেসবুক পেইজ থেকে সুখবরটি ভক্তদের নিজেই জানালেন এই জনপ্রিয় অভিনেত্রী।একটি ফেসবুক স্ট্যাটাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাহি বলেন, তিনি তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছেন। সেখানে আরো লিখেন,'দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি।' এ কথাগুলোর মধ্য দিয়েই ভক্তদের সঙ্গে নিজের এ বিশেষ অনুভূতির কথা ভাগাভাগি করে নেন মাহি।এ সময়ে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনাগত সন্তান ও তার পরিবারের জন্য দোয়াপ্রার্থনাও করেন এই অভিনেত্রী।গণমাধ্যমকে মাহি জানান, আরও মাস দুয়েক আগেই মা হবার সুখবরটি পেয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাস পরেই তার কোলজুড়ে আসবে নতুন শিশু।এদিকে মাহির এ সুখবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নিপুণ আক্তার, আইরিন, জাহারা মিতু, ইমনসহ ঢাকাই সিনেমার আরও অনেক অভিনেতা- অভিনেত্রী।গত বছরের ১৩ই সেপ্টেম্বর গাজীপুরের কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি।পেশায় রাকিব একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। বিয়ের পর বেশ দারুণই কাটছে মাহি- রাকিবের দাম্পত্য জীবন। এরই মধ্যে গত বছরের নভেম্বরে স্বামীর সঙ্গে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। সেবারই জীবনে প্রথমবার ওমরাহ করেছেন এই অভিনেত্রী। এছাড়াও প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান মাহি- রাকিব দম্পতি। কখনও বন্ধুদের সঙ্গে, আবার কখনও শুধু তারা দুজনে। সন্তান আগমনের খবরে তাদের দু'জনের মধুর সম্পর্ক আরো গভীর হতে চলেছে। এদিকে গুঞ্জন শোনা গিয়েছিলো, ওমরাহর পর নাকি সিনেমায় অভিনয় করা ছেড়ে দেবেন মাহি। তবে জানা গেছে, মাহির হাতে এই মুহূর্তে যেসব সিনেমা আছে সেগুলোর কাজ শেষ করে তবেই চলচ্চিত্রকে বিদায় জানাবেন তিনি। বর্তমানে মাহির হাতে রয়েছে, ‘নরসুন্দরী’, ‘মাফিয়া’, ‘অহংকারী বউ’ ও ‘গ্যাংস্টার’সহ আরও বেশ কিছু সিনেমা। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। সম্প্রতি মুক্তি পেয়েছে মাহিয়া মাহি ও জিয়াউল হক রোশান অভিনীত সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র ‘আশীবার্দ’। ‘আশীর্বাদ’-কে ঘিরে প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে রোশান-মাহির দ্বন্দ্ব বেশ ক’দিন ধরেই ছিলো মিডিয়াপাড়ার হট টপিক। সিনেমা নির্মাণকালীন বিভিন্ন ঘটনা ও অভিনেতা- অভিনেত্রীদের পারিশ্রমিককে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগের খবর নিয়মিতই দেখা গেছে সংবাদপত্রের পাতায়। পরবর্তীতে চলচ্চিত্র শিল্পী সমিতির হস্তক্ষেপে জেনিফার ফেরদৌস- মাহি ও রোশানের মধ্যকার ভুল বোঝাবুঝি ও চলমান দ্বন্দ্বের অবসান হয়। উল্লেখ্য মাহিয়া মাহির এটি তৃতীয় সংসার। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালের ২৫ মে ভালোবেসে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছর না যেতেই তাদের দু'জনের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পঞ্চম বিবাহবার্ষিকীর আগে আলাদা হয়ে যান তারা।মাহিয়া মাহির তৃতীয় বিয়ে হলেও রাকিবের এটি দ্বিতীয় সংসার। রাকিবের আগের ঘরে রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটির নাম সোয়াইব ও মেয়েটির নাম সাইয়ারা। তাই, প্রথমবার সন্তানের মা হবার অনুভূতি এখন উপভোগ করলেও অনেক আগেই দু'টো ফুটফুটে ছেলে- মেয়ের বাবা হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রীর স্বামী।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad