

৪৩কেজি ওজন কমিয়ে নতুন রুপে হাজির হয়েছেন একসময়ের জনপ্রিয় তারকা ইপসিতা শবনম শ্রাবন্তী।আগে তার ওজন ছিলো ১১০কেজি। এখন সেটি নেমে এসেছে ৬৩ কেজিতে। বিষয়টি শ্রাবন্তী নিজেই জানিয়েছেন ভক্তদেরকে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী। বেশিরভাগ সময় ভক্তদের সাথে ব্যক্তিজীবন নিয়ে বিভিন্নধরণের পোস্ট শেয়ার করেন তিনি।বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকেই নিজের ওজন নিয়ে একটি পোস্ট করেন ছোট ও বড় পর্দার এ তারকা।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঐ পোস্টের সাথে দুটি ছবিও জুড়ে দেন তিনি। তার মধ্যে একটি ছিলো ওজন কমানোর আগের ছবি আরেকটা বর্তমানের।সেখানে লেখেন, "আগে ওজন ছিল ১১০ কেজি। আর এখন ৬৭ কেজি।" এমন পোস্ট সামনে আসার পর তার ভক্ত ও অনুরাগীদের মাঝে বিপুল আলোচনা শুরু হয়ে যায়।অনেকেই ভাবছেন, আবার হয়তো পর্দায় ফেরার জন্য এই পরিবর্তন। কিন্তু শ্রাবন্তী নিজেই সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এ নিয়ে তিনি বলেন, অনেকেই হয়তো ধারণা করবে আবার নতুন করে অভিনয় শুরু করতেই এমন পরিবর্তন করেছি নিজের। কিন্তু সেটা আসলে সত্যি নয়।তিনি নিজের জন্য দোয়া চেয়ে এবং অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, দুই কন্যা নিয়েই সন্তুষ্ট এবং সুখি আছেন শ্রাবন্তি।পোস্ট দেখার পর অনেকেই তার ডায়েট চার্ট সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন। জবাবে অভিনেত্রী একটি ফেসবুক আইডি মেনশন করে লিখেছেন, সেই ব্যক্তির ডায়েট চার্ট অনুসরণ করেছেন তিনি।একসময় মডেলিং ও ছোট পর্দায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শ্রাবন্তী। নাটক ও বিজ্ঞাপনে ব্যাপক চাহিদাসম্পন্ন ছিলেন তিনি।এর পাশাপাশি ‘রং নাম্বার’ এবং ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমেও বেশ সাড়া জাগিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে মিডিয়া জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।২০১০ সালের ২৯ অক্টোবর মোহাম্মদ খোরশেদ আলম নামের এক ব্যাক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী।খোরশেদ আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও বেসরকারি টিভি চ্যানেলের একজন মহাব্যবস্থাপক ছিলেন।বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শ্রাবন্তী। তাই নিজের স্বাস্থ্যের দিকেও একেবারেই মনোযোগী হতে পারেননি।যদিও সেখান থেকে নিজেকে ফের আগের অবস্থানে নিয়ে এসেছেন এই তারকা।২০১১ সালে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান রাবিয়াহ। আর ২০১৫ সালে সেই সংসারে যোগ দেয় ছোট মেয়ে আরিশা।কিন্তু দীর্ঘস্থায়ি হয়নি তাদের সে সম্পর্ক৷ ২০১৮ সালে এ জুটির সম্পর্কে ফাটল ধরে এবং ডির্ভোস হয়ে যায়।সে সময়ই যুক্তরাষ্ট্রেই গ্রিন কার্ড নিয়ে স্থায়ী হয়েছেন শ্রাবন্তী। মাঝে সেখানে ওয়ালমার্টে কাজ নিয়েছিলেন। ভালো না লাগায় ছেড়েও দিয়েছিলেন সেটি। ২০২১ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন শ্রাবন্তি। সেসময় এক সাক্ষৎকারে তিনি বলেন, আবার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই তার।বর্তমানে দুই কন্যা সন্তানের মা শ্রাবন্তি। তাদের নিয়ে আনন্দ আর সুখেই দিন পার করছেন রং নাম্বার খ্যাত এ অভিনেত্রী।



