Ad

রণবীরের মায়ের চরিত্রে দীপিকা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

এবার পর্দায় অন্য রকম সম্পর্ক নিয়ে হাজির হতে পারেন বলি পাড়ার অন্যতম জনপ্রিয় জুটি রণবীর-দীপিকা।গত ৯ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান-শিবা’। সিনেমাটির প্রথম পর্ব মুক্তির পর থেকেই এর দ্বিতীয়ভাগের কাহিনি ও এর চরিত্রগুলো নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছে।বলিউডে গুঞ্জন উঠেছে, ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় কিস্তিতে দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকে। রণবীর কাপুরের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, দ্বিতীয় পর্বে রণবিরের শিবা চরিত্র গঠনে সাহায্য করবে দীপিকার আবির্ভাব।অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও। তবে দীপিকার বিষয়টি নিশ্চিত হলেও হৃত্বিক বা রণবীর কেউই ব্রহ্মাস্ত্র সিনেমার দ্বিতীয়ভাগে নিজেদের উপস্থিতি সম্পর্কে সবুজ সংকেত দেননি।ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয়ভাগের নামকরণ করা হয়েছে ব্রহ্মাস্ত্র: পার্ট 2 দেব। এই সিনেমার কাহিনি ভগবান শিব এবং দেবী পার্বতীর কাহিনী দ্বারা অনুপ্রাণিত।এতে পার্বতী নামে একটি চরিত্রে দীপিকা পাড়ুকোনকে অভিনয় করতে দেখা যাবে। ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান-শিবা’য় রণবীর কাপুর অভিনীত শিবা চরিত্রের ছোটবেলার একটি দৃশ্যে শিবার মায়ের চরিত্রকে অস্পষ্ট ভাবে দেখানো হয়েছে। এরই মধ্যে নেট মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে দৃশ্যটিকে ঘিরে। এতে দেখা গেছে এক মায়ের কোলে ছোট একটি শিশু। পর্দায় ফুটে উঠা শিবার মা চরিত্রের অস্পষ্ট অবয়ব অনেকটা দীপিকার মতোই।নেটিজেনদেরও দাবি এই অম্পষ্ট অবয়বের সাথে দীপিকা পাড়ুকোনের বেশ মিল রয়েছে। যদিও এ ব্যাপারে দীপিকা কিংবা পরিচালক অয়ন মুখার্জি কেউই মুখ খোলেননি।ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় অংশে দীপিকা ছাড়াও বেশ কিছু চমক থাকবে। অয়নের অ্যাস্ট্রা-ভার্স সিক্যুয়ালে দেবের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও দর্শক মনে নানান জল্পনার আবির্ভাব হয়েছে। গুঞ্জন শোনা গেছে হৃতিক রোশন এবং রণবীর সিং, দুজনকেই দ্বিতীয় ছবিতে দেব চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিলো, কিন্তু হৃতিক প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।যদিও পরিচালক অয়ন মুখার্জির পক্ষ থেকে সিনেমাটির দ্বিতীয় কিস্তির কোনো চরিত্র কিংবা নামকরণ প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তাই দর্শক মনের জল্পনা কল্পনারও অবসান হয়নি এখনও।রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন মানেই বলিউডের সিনেমায় দারুণ রসায়ন। চমৎকার ছবি উপহার দিয়ে তারা দর্শক মনে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন।কেবল পর্দার মাধ্যমেই নয়, পর্দার আড়ালে তাদের সম্পর্ক নিয়েও বেশ আলোচনা-সমালোচনা হয়ছিলো নেট মাধ্যমে। তাই ব্রহ্মাস্ত্রের ২য় পর্বে প্রাক্তনের সাথে রণবীরের এই ভিন্নধর্মী সম্পর্কের আবির্ভাবের খবর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। জনপ্রিয় এই তারকা জুটির ভিন্নধর্মী সম্পর্ক নিয়ে পর্দায় আবির্ভাব দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তারা। প্রসঙ্গত, ইতোমধ্যে বয়কটের ডাক উপেক্ষা করে একদিনেই ৭৫ কোটি রুপির ব্যবসা করেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’।বিগ বাজেটের এই ছবি মুক্তির তৃতীয় দিনের মধ্যেই আয় করেছে ১০০ কোটিরও বেশি।বলিউডের মন্দার বাজারে বহু দিন পর ছবির লাভের অঙ্ক এক লাফে এমন সাফল্য পেয়েছে। গ্রাফিক্সের কারসাজি, রণবীর, আলিয়ার পাশাপাশি ক্যামিও চরিত্রে শাহরুখ খানের উপস্থিতিও ভক্তদের বেশ চমকিত করেছে।আপাতত ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম পর্বের নেশাতেই বুঁদ দর্শক। পরিচালক অয়ন কবে নাগাদ 'ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্বের কাজ শুরু করবেন তা এখনও জানা যায়নি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad