Ad

১০০টি দেশে মুক্তি পেতে চলেছে বিক্রম ভেদা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

আগামী ৩০ সেপ্টেম্বর, ভারতসহ ১০০টি দেশে মুক্তি পেতে চলেছে হৃত্বিক রোশন ও সইফ আলি খান অভিনীত ছবি বিক্রম ভেদা।জানা গিয়েছে, ইউরোপের ২২টি দেশে এবং আফ্রিকার ২৭টি দেশের দর্শক এই ছবি দেখার সুযোগ পাবেন। পাশাপাশি আরও বিভিন্ন দেশে মুক্তি পেতে চলেছে এটি।এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার দুর্দান্ত টিজার ও ট্রেলার, যা দেখার পরই দর্শকের প্রত্যাশা দ্বিগুণ বেড়ে গিয়েছে।ছবিতে কুখ্যাত গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশনকে। ২ মিনিট ৫১ সেকেন্ডের ওই ট্রেলারে হৃতিকের ভিন্নধর্মী চেহারা ও অ্যাকশন কিছুক্ষণের জন্য যেন জীবন্ত করে তুলেছে।অন্যদিকে পিছিয়ে নেই সইফ আলি খানও। এই সিনেমায় তাঁকে একজন পুলিশের ভূমিকায় দেখা যাবে। তার চিরকালীন বলিষ্ঠ ও মার্জিত অভিনয় একটা বিশেষ মাত্রা জুড়ে দিয়েছে।সত্য ও মিথ্যার আজব এক লড়াইয়ের গল্পকে কেন্দ্র করে এবার মুখোমুখি হবেন বলিউডের দুই সুপারস্টার। এতে অ্যাকশন-থ্রিলারের প্রতি মোড়ে রয়েছে রোমাঞ্চর গন্ধ।সবমিলিয়ে বি-টাউনের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাদের ভক্তরাও।ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। সইফের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে।এছাড়া আরো অভিনয় করেছেন রোহিত সরফ, যোগিতা বিহানি, শরীব হাশমি এবং সত্যদীপ মিশ্রসহ অনেকেই।সবকিছু ঠিক থাকলে যোগ্য সংলাপ, অ্যাকশন সিকোয়েন্স, টানটান উত্তেজনা ও আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।২০২১ সালের অক্টোবরে শুরু হয়েছিলো ‘বিক্রম ভেধা’-র শুটিং। আবুধাবি, লখনউ, মুম্বাইসহ বিভিন্ন স্থানে এর দৃশ্যধারনের কাজ হয়েছে।‘বিক্রম বেধা’ সিনেমাটির মাধ্যমে সব থেকে বেশি বাজেটের ছবির তালিকায় নাম লেখাতে চলেছেন হৃতিক রোশন। এর আগে হৃতিক অভিনীত ‘ওয়ার’ ছবির খরচ ছিল আনুমানিক ১৫৮ কোটি টাকা।ফ্রাইডে ফিল্মওয়ার্কস এবং ওয়াই,এন,ও,টি স্টুডিওর সহযোগিতায় সিনেমাটি পরিবেশিত হচ্ছে গুলশান কুমার, টি-সিরিজ ফিল্মস এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সৌজন্যে।সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী।দক্ষিণী ছবির রিমেক ভার্শন এই ছবি। ২০১৭ সালে মুক্তি পাওয়া তামিল ছবিটির নামও ছিল 'বিক্রম বেদা'।এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আর মাধবন এবং বিজয় সেতুপতি। বক্স অফিসে দারুন সফল ছিল একই নামের সেই ছবি।বিক্রম বেদাতেই প্রথম নয়, এর আগে ২০০২ সালে মুক্তি পাওয়া 'না তুম জানো না হাম' সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সাইফকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও পর্দায় দেখা যায়নি তাদের।২০১৯ সালের ব্লকবাষ্টার ‘ওয়ার’ সিনেমার পর এখন পর্যন্ত নতুন কোন সিনেমায় দেখা যায়নি বলিউডের গ্রীক দেবতা খ্যাত হৃতিক রোশনকে।আগামীতে বিক্রম বেদা ছাড়াও তাকে দেখা যাবে ‘ফাইটার’ ও ‘কৃষ ৪’ সিনেমাতে। ফাইটার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মত পর্দায় জুটি হচ্ছেন হৃত্বিক রোশন এবং দীপিকা পাডুকোন।পাশাপাশি 'কৃশ ৪' এ একাধিক নতুন চরিত্র আর একগুচ্ছ টুইস্ট নিয়েও হাজির হবেন হৃতিক।অন্যদিকে সাইফ আলী খানকেও গত বছর মুক্তি পাওয়া বান্টি অউর বাবলি ২ সিনেমার পর এই প্রথম দেখা যাবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad