Ad

একসাথে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন যেসব বাংলাদেশী তারকা দম্পতি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

বর্তমান সময়ের জনপ্রিয় তারকা জুটি নুসরাত ইমরোজ তিশা এবং মোস্তফা সরোয়ার ফারুকী। দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর ২০১০ সালে বিয়ে করেছিলেন তারা। ইতিমধ্যে ভালবেসে ঘর বাঁধার এক যুগ পার করেছে এ দম্পতি । সুখী এবং আদর্শ দম্পতি হিসেবে তাদের উদাহরণ এখন সবার আগে আসে। একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধই তাদের সুখী দাম্পত্য জীবনের মূলমন্ত্র বলে জানান এ যুগল।বাংলা নাটকের আরেক জনপ্রিয় তারকা জুটি বিপাসা হায়াত এবং তোকির আহমেদ তাদের বিবাহিত জীবনের ২৩টি বছর পার করেছেন। শুরুটা ১৯৯২ সালে সোনালী রদ্দুর নাটকে প্রথম একসাথে কাজ করতে গিয়ে। এরপর একে একে জুটি বেঁধে কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে। একসাথে নাটকে অভিনয় করার সময় পরিচয় এবং প্রেম। অতঃপর পারিবারিক ভাবে বিয়ে করেন তারা। বর্তমানে বেশ সুখেই আছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই তারকা জুটি। বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবং মডেল ও অভিনেত্রী মৌয়ের সংসার জীবনের বয়সটাও কম নয়। এ দম্পত্তির একজন জনপ্রিয় অভিনেতা, অন্যজন্য দেশসেরা মডেল। দুই অঙ্গনের দুই বাসিন্দা নিজের সংসার জীবনটাও সাজিয়েছেন অত্যন্ত সুনিপুণ ভাবে। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে কাজ করতে গিয়ে দুজনের প্রথম পরিচয়। দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর ঘর বাঁধেন তারা। এ বিয়েতে বাধ সাধলেন মৌয়ের পরিবার। তবে হাল ছেড়ে দেবার পাত্র নন জাহিদ হাসান। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নিজের ভালবাসার মানুষটিকে আপন করে নিয়েছেন তিনি। ভালবেসে একসাথে বিবাহিত জীবনের অনেক গুলো বছর পার করে দিয়েছেন তারা।বাংলা নাট্য জগতের প্রবীন অভিনেতা হাসান ইমাম এবং লায়লা হাসান। বিবাহিত জীবনের অর্ধশত বছর কাটিয়ে দিয়েছেন একই ছাদের নিছে। প্রয়াত অভিনেতা আলী যাকের এবং অভিনেত্রী সারা যাকেরের প্রেম, ভালবাসা এবং বিয়ে নিয়ে তারাও ছিলেন সুখী দম্পতি। মঞ্চ নাটকে অভিনয় করতে গিয়ে প্রথম দুজনের পরিচয়। এরপর একজন অন্যজনের গুনে মুগ্ধ হলেন। সেই মুগ্ধতা ধরে রেখেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত।তারিক আনাম খান দেশের স্বনামধন্য একজন অভিনেতা। তার স্ত্রী নিমা রহমান দেশের গুনী নির্মাতা এবং অভিনেত্রী। গত ৩৭ বছর ধরে শত বিপদেও কেউ কারো হাত ছাড়েনি। শহীদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিক, টেলিভিশন নাটকের অতি পরিচিত দুটি মুখ। টেলিভিশন নাটকে কাজের আগে একই নাট্যদলে কাজ করতেন তারা। সেখান থেকেই পরিচয়, আর পরিচয় গড়িয়েছে পরিনয়ে। গত দুই যুগ ধরে তারা আছেন একই সাথে।শুধু নাট্যজগতের অভিনেতা অভিনেত্রীদের দীর্ঘদিনের সংসার জীবনের গল্পটাই যে বড় তা নয়। এ তালিকায় রয়েছে চলচিত্রের শিল্পীদের নামও। নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি শাবনাজ নাইম। একসাথে সিনেমা করতে করতে গিয়ে এক সময় নিজেদের মধ্যে গড়ে উঠে প্রেম। সে প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। বিবাহিত জীবনের অনেক গুলো বসন্ত পার করেও নিজেদের জীবনে প্রেমের কোনো কমতি হয়নি। একসাথে পার করেছেন দুই যুগের বেশি সময়। একই চিত্র জনপ্রিয় আরেক জুটি ওমর সানি এবং মৌসুমি দম্পতির ক্ষেত্রেও। গত ২৬ বছর ধরে একসাথে আছেন তারা। যদিও মাঝে তাদের মধ্যে কিছু পারিবারিক কলহ উঁকি দিয়েছিলো। কিন্তু নিজেদের মধ্যে সকল সমস্যার সমাধান করে তারা এখন ভালভাবেই সংসার করে যাচ্ছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad