বিনোদন


সালমান খানের বিলাসবহুল জীবন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:১০ অপরাহ্ন, রবিবার

সালমান খানের বিলাসবহুল জীবন

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান। তিন দশকের বেশি সময় ধরে ভারতের সিনেমা জগতে রাজত্ব করছেন তিনি। অর্জন করেছেন আকাশচুম্বী জনপ্রিয়তা।  

পাশাপাশি আয়ের দিক থেকেও নিজেকে শীর্ষ স্থানে নিয়ে গেছেন বলিউডের সাল্লু ভাই। বর্তমানে পুরো ভারতের অন্যতম ধনী অভিনেতা তিনি। 
সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।  

সামলান খানের সকল সম্পত্তির মধ্যে সবচেয়ে বেশি পরিচিত মুম্বাইয়ের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’। rএখানেই ছোট বেলা থেকে বসবাস করেন তিনি। 

অভিনয় জীবনে হাজার হাজার কোটি টাকা উপার্জন করলেও কখনো গ্যালাক্সি এপার্টমেন্ট ছাড়ার কথা ভাবেন না সালমান। কারণ এখানেই বসবাস করেন তার বাবা মা। 

সাল্লু ভাইয়ের পারিবারিক এই বাড়ির বাজারমূল্য একশো কোটি রুপির বেশি। বাইরে থেকে বাড়িটিকে সাধারন মনে হলেও এর ইন্টেরিওর ডিজাইন অত্যন্ত বিলাসবহুল। 

এখানে রয়েছে সালমান খানের ব্যক্তিগত জিম সহ অন্যান্য সকল সুবিধা।  বছরের বিভিন্ন সময়ে প্রিয় নায়কের দেখা পাওয়ার জন্য এই বাড়ির সামনে ভীড় জমান ভক্তরা। 

বলিউডের অন্যতম ধনী এই অভিনেতার একটি খামারবাড়ি রয়েছে 'পানভেলে'। প্রায় দেড়শো একর জমির উপর তৈরি এই খামারবাড়ি রাজকীয় ভাবে সাজিয়েছেন সালমান। 

এখানে রয়েছে জিম, সুইমিং পুল, সবুজ বাগান থেকে শুরু করে বিলাসিতার সকল সুবিধা। এছাড়া পোষা প্রানীদের পছন্দ করেন বলিউড ভাইজান। তাদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছেন নিজের খামার বাড়িতে। 

সাল্লু ভাইয়ের প্রিয় পাচটি ঘোড়া রাখা হয়েছে এখানকার আস্তবলে। গনমাধ্যমের তথ্য অনুযায়ী এই খামারবাড়ি সাজাতে প্রায় ৮০ কোটি রুপি খরচ করেছেন সালমান। 

অপরদিকে মুম্বাইয়ের  গোরাই সমুদ্র সৈকতের কাছাকাছি আরেকটি বিলাসবহুল বাংলো রয়েছে তার। পাঁচ বেডরুমবিশিষ্ট এই বাংলোর মধ্যে আছে বিশাল সুইমিং পুল, জিম, থিয়েটার এবং বাইক রাখার জন্য আলাদা জায়গা।

সৈকতের কাছাকাছি এই বাংলোতে বছরের বিভিন্ন সময় পরিবারের সাথে ছুটি কাটান সাল্লু ভাই। তবে এটির ক্রয় মূল্য মিডিয়ার কাছে গোপন রেখেছেন তিনি। 

বলিউডের অন্যান্য অভিনেতাদের মতো দেশের বাইরে সালমান খানের প্রিয় গন্তব্য দুবাই। কয়েক বছর আগে সেখানেও  বিলাসবহুল বাড়ি রয়েছে কিনেছেন তিনি। যেটির অবস্থান  বুর্জ খলিফার কাছাকাছি। 

অপরদিকে সাগরের বুকে প্রমোদ ভ্রমনের জন্য ব্যক্তিগত ইয়ট রয়েছে তার। ২০১৬ সালে এটি কিনতে খরচ হয়েছিলো তিন কোটি ভারতীয় রুপি। কিছুদিন আগে বিলাসবহুল এই ইয়টটিকে আবারও নতুন করে সাজিয়েছেন তিনি।

বলিউডের অন্যতম ধনী এই অভিনেতা ব্যবহার করেন বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি।  তাঁর সংগ্রহে রয়েছে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভগ মডেলের একটি গাড়ি। যেটির আনুমানিক মূল্য প্রায় দুই কোটি রুপির বেশি। 

একটি টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের গাড়িও সংগ্রহে রয়েছে সালমনের। সম্প্রতি নিরাপত্তা নিয়ে শংকা দেখা দেয়ার কারণে সম্পূর্ণ  বুলেটপ্রুফ এই গাড়ি ব্যবহার করছেন সালমান খান।  

নতুন এ গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় ১ দশমিক ৫ কোটি রুপি। অত্যন্ত সুরক্ষিত এই গাড়িতে আর্মার এবং বুলেটপ্রুফ কাঁচ লাগানো রয়েছে। এছাড়া বাড়তি সতর্কতার জন্য বুলেটপ্রুফ স্ক্রিনও লাগিয়েছেন সালমান খান।

বলিউডের অন্যতম ধনী এ সুপারস্টার অভিনয় ছাড়াও  আয় করেন একাধিক সূত্র থেকে। হিন্দি রিয়েলিটি শো বিগ বস থেকে মোটা অংকের পারিশ্রমিক পান তিনি। 

অপরদিকে 'সালমন খান ফিল্মস’ নামে একটি প্রযোজনা সংস্থাও রয়েছে তাঁর। যেটি থেকে প্রতি বছর আয় হয় বিপুল পরিমাণ অর্থ।






জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

ক্যামেরার আড়ালে শেষবিদায়, মুন্সিগঞ্জে দাফন সম্পন্ন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার–এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তাঁর নানাবাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর...

স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সেলিনা জেটলির

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বৈবাহিক জীবনের টানাপোড়েন ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। মাতৃ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।