

বাংলাদেশে সমালোচিত হলেও মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া জাগচ্ছে বাংলা সিনেমা 'দিন দ্য ডে'। অফিশিয়াল ফেসবুক পেজে অনন্ত জলিল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।মালয়েশিয়ার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত ১৬ সেপ্টেম্বর ৯টি রাজ্যের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্ত-বর্ষা অভিনীত এ সিনেমা।প্রথমে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের ১১টি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি।কিন্তু দর্শকদের আগ্রহ-উদ্দীপনা এবং অগ্রিম টিকিট বিক্রির অবস্থা দেখে কর্তৃপক্ষ প্রথম সপ্তাহে মোট ১৫টি সিনেমা হলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।গত ১২ সেপ্টেম্বর নিজেদের সিনেমা মুক্তিকে সামনে রেখে মালয়েশিয়ায় পাড়ি দেন অনন্ত-বর্ষা।এরপর ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসিতে দর্শকদের সঙ্গে 'দিন দ্য ডে'র প্রথম স্ক্রিনিং দেখেন এ তারকা জুটি।ছুটির দিন থাকায় ‘দিন দ্য ডে’ দেখতে হলের ভেতর এবং বাহিরে ছিলো দর্শকদের উপচে পড়া ভিড়। শো চালু করার পরও প্রায় হাজারখানেক মানুষ টিকিটের জন্য অপেক্ষা করছিলেন সিনেমার প্রিমিয়ার শো দেখতে।এমনকি হাজার হাজার প্রবাসীর প্রচণ্ড ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষেরও।দর্শকদের এই ভিড় ও আগ্রহ দেখে উচ্ছ্বাসিত অনন্ত-বর্ষা জানান, আগামীতে বাংলা সিনেমা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে।এছাড়া যেখানে বাংলাদেশিরা প্রবাসী ভাই বোনেরা আছেন- সেখানেই একটা মার্কেট গড়ে তুলতে চান বলেও জানান তিনি।এর আগে ফেসবুকে লাইভে এসে ‘দিন দ্য ডে’ ছবির পাশাপাশি আরও দুটি নতুন ছবির কথা দর্শকদের সঙ্গে শেয়ার করেন এ দুই তারকা।গত ১০ জুলাই, ঈদ উপলক্ষ্যে বাংলাদেশের মোট ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমা।ছবিটি মুক্তির পর খুব বেশি আয় করতে পারেনি। নানা কারণে আলোচিত এটি। এর পাশাপাশি বিতর্কের মুখেও পড়ে। নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের মতে, ঢালিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘দিন: দ্য ডে’।এ নিয়ে শুরু থেকেই ছবিটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও পরবর্তীতে জানা যায়, বিষয়টি কেবলই গুঞ্জন ছিলো।‘দিন: দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন সুমন ফারুক, মিশা সওদাগরসহ ইরান ও লেবাননের বেশ কয়েকজন শিল্পী।বাংলাদেশ থেকে যারা প্রবাসে যান, তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেই সব লোহমর্ষক প্রেক্ষাপট।এর পাশাপাশি দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছুই দেখানো হয়েছে এ ছবিতে।সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায়।অন্যদিকে প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা করতে যাচ্ছেন অনন্ত-বর্ষা। এ নিয়েও আলোচনায় আসেন তারা।ছবিতে পারিশ্রমিক হিসেবে অনন্ত পাবেন ৪০ লাখ এবং আফিয়া নুসরাত বর্ষা পাবেন ১০ লক্ষ টাকা।এর আগে ঢাকাই সিনেমার ইতিহাসে এত বেশি পারিশ্রমিক আর কোনো অভিনেতা নেয়নি বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক।



