Ad

বৃদ্ধার বেশে হাজির হয়ে চমকে দিলেন শুভশ্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Untitled-1-125-1024x538
Durbin News

চোখে মোটা চশমা, মাথায় সাদা চুল, কিছুটা কুঁচকে যাওয়া চামড়া নিয়ে একবারে বৃদ্ধার বেশে হাজির হচ্ছেন শুভশ্রী।এ ভিন্ন ধর্মী সাজে‘ইন্দুবালা ভাতের হোটেল ’ নামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে নির্মিত সেই সিরিজেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি।রাজপত্নীর এ ওয়েব সিরিজে কাজ করা নিয়ে স্বাভাবিকভাবেই ভক্তদের উৎসাহ ছিলো তুঙ্গে। আর এখন তা আরও বেড়ে যায় পোস্টার দেখে।সম্প্রতি মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের পোস্টার। শুভশ্রীর লুক শেয়ার করে রাজ চক্রবর্তী। তার স্ত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজ পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। এই সিরিজে অভিনেত্রী একজন বিধবা নারী এবং দুই সন্তানের মা। আর সংসার ও সন্তানপালনের জন্য খুলবেন ভাতের হোটেল।বৃদ্ধা মহিলার জীবনসংগ্রামই ফুটে উঠবে আসন্ন ওয়েব সিরিজের আটটি পর্বে। সঙ্গে থাকবে ইন্দুর অতীত স্মৃতি। সিরিজের বেশির ভাগ শ্যুট হবে কলকাতায়। কিছু অংশের শুটিং বাংলাদেশেও হবে।অন্যদিকে ইন্দুবালাকে নিয়ে অন্য একটি বিতর্কও তৈরি হয়েছে সম্প্রতি। হইচই-এর পোস্টারে কোথাও ছিল না ইন্দুবালার উপন্যাসিকের নাম।আর হইচইয়ে পোস্টার মুক্তির সঙ্গে সঙ্গে তাই নিয়ে রিতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়।কল্লোল লাহিড়ীর ওই একই নামের উপন্যাসটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে। কিন্তু তার নাম উল্লেখ ছিল না হইচই-এর পোস্টারে।ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এটি। এর মধ্যে দিয়েই ওটিটি-তে ডেবিউ হবে অভিনেত্রীর।৫ বছর পূর্ণ করে ৬-এ পা দিয়েছে হইচই। সেই উপলক্ষ্যে তারা ২৫টি নতুন সিরিজ সিনেমার ঘোষণা করেছে।সিরিজ, সিনেমার পোস্টারও রিলিজ করা হয়েছে। সেই তালিকায় আছে ব্যোমকেশ, ফেলুদা, একেনবাবুর সহ আরো বেশ কিছু সিরিজ। এর পাশাপাশি জায়গা করে নিল 'ইন্দুবালা'ও।আপাতত স্বামী রাজের সাথে ইউরোপ ট্যুরে আছেন শুভশ্রী। সঙ্গে রয়েছে একমাত্র পুত্র ইউভানও।টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীকে। দীর্ঘ সময় বিয়ে, স্বামী, সংসার সব মিলিয়ে পর্দায় খুব একটা দেখা দেখা যেত না তাকে। অবশ্য ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ সব ছবিতেই দর্শক তাকে নতুন রূপে আবিষ্কার করেছিলেন।এরপর সন্তান ইউভানকে সময় দিতে গিয়ে খুব একটা কাজ করা হয়নি তার। সম্প্রতি আবার রুপোলী পর্দায় ক্যামব্যাক করে একের পর এক চমক দিয়েই দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘হাবজি গাবজি’ সিনেমায়। সেখানে তার বিপরীতে অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায়।অন্যদিকে, পরমব্রত পরিচালিত আগামী ছবি ‘বউদি ক্যান্টিনে’ও দেখা যাবে এ টলিউড কন্যাকে।গল্পের বিষয়বস্তু বিখ্যাত রাঁধুনী, কলকাতার মেয়ে আসমা খানের জীবন নিয়ে। ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। স্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।ওই ছবিতে অভিনয় করবেন সোহমও। এছাড়া অনসূয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে।কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ এবং অরিত্র সেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad