Ad

গুটি হতে আসছেন বাঁধন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম 'চরকিতে' আসছে নতুন একটি ওয়েব সিরিজ। যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে । গুটি’ নামের ওয়েব সিরিজটি নির্মাণ করছেন শঙ্খ দাসগুপ্ত। এতে বাধনকে দেখা যাবে মাদক কারবারি রূপে। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে।এর আগে বাঁধনকে দেখা গিয়েছিল অপর একটি ওটিটি প্লাটফর্ম "হৈ চৈ" তে। সেখানে তার অভিনীত ওয়েব সিরিজটির নাম ছিল "রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি"। এটি তৈরী হয়েছিল জনপ্রিয় লেখক নাজিম উদ্দীনের একই নামের একটি বই অবলম্বনে।গুটিতে বাঁধনের চরিত্রটির নাম 'সুলতানা'। সে একজন ড্রাগ ডিলার। তার কাজ বিভিন্ন অবৈধ ও ঝুঁকিপূর্ণ পরিকল্পনায় অংশগ্রহণ করে অর্থ উপার্জন। এটি গতানুগতিক চরিত্রের তুলনায় একদম আলাদা ধাঁচের। এ নিয়ে বাধন বলেন, “আমরা বড় বড় রাঘব বোয়ালদের গল্প বলি। কিন্তু যারা এখানে দাবার গুটির মতো ব্যবহৃত হয়, সেই সব মানুষদের ভেতরের গল্প বলা হয় না। স্পেশালি সে যদি নারী হয়, তার কথা তো বলাই হয় না। এই সিরিজে তেমন এক নারীর জীবন-যাপন ও সংগ্রামের গল্প বলা হয়েছে। চরিত্রটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে।”বাঁধনের জন্য কাজটি ছিল বেশ চ্যালেঞ্জিং। প্রথমবারের মতো চরকির পর্দায় তাকে দেখা যাবে। কিন্তু তবুও দারুন উপভোগ করছেন তিনি । বাঁধন এমন একটি নারী কেন্দ্রিক সিরিজ নির্মাণের জন্য চরকির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চরিত্রের ফার্স্ট লুকের কস্টিউম নির্ধারন করেছেন নায়িকা নিজেই। অভিনয়ের খুঁটিনাটি সবকিছু পরিচালকের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। ওড়নার ধরন থেকে শুরু করে পোশাকের রং পর্যন্ত কিছুই আলোচনা থেকে বাদ যায়নি। এ সবকিছুই তিনি করেছেন চরিত্রটি যথাযথ রুপে ফুটিয়ে তোলার জন্য।চরকির সাথে পরিচালক শঙ্খ দাশগুপ্তের এটাই প্রথম প্রজেক্ট। তিনি চরকির সাথে কাজ করতে গিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।সিরিজটি এখনো শুরু করা হয়নি। বর্তমানে তৈরী হচ্ছে চিত্রনাট্যের সপ্তম খসড়া । কলাকুশলীরা রিহার্সাল করছেন প্রতিদিন। 'গুটি' র শ্যুটিং হবে ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লার বিভিন্ন জায়গায়। চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকজন স্থানীয় শিল্পীদের নেয়ার পরিকল্পনা করা হচ্ছে।বাঁধন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ২০১০ সালে "নিঝুম অরণ্যের" মাধ্যমে। তিনি ছাড়াও সিনেমাটিতে ছিলেন বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তী ইলিয়াস কাঞ্চন এবং চম্পা।তবে বাঁধন সব থেকে বেশি প্রশংসিত হোন "রেহানা মরিয়ম নূর" এ অভিনয় করে। এই সিনেমার জন্য দেশ-বিদেশে নন্দিত হোন তিনি। ৭৪ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে এটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। শুধু তাই নয় ১৪ তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন এ্যাওয়ার্ডে "সেরা অভিনেত্রীর" পুরস্কারও জিতে নেন তিনি। গত আগস্টে নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পায় ভারতের জনপ্রিয় পরিচালক বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজ 'খুফিয়া' র প্রথম টিজার। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বাঁধন। আগামী বছর মুক্তি পাবে সিরিজটি। এতে বাঁধন ছাড়াও টাবু,ওয়ামিকা গাব্বি, আলী ফজল এবং আশিষ বিদ্যার্থীও অভিনয় করেছেন। টিজারটিতে বাঁধনকে দেখাচ্ছিল "আগুনমুখী"। তার এই কাজটি প্রশংসিত হয়েছে। সিরিজটির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে পরিশ্রমী এই অভিনেত্রীর।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad