Ad

মা হবার ছবি প্রকাশ করেছে চিত্রনায়িকা বুবলি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1664294088_01-Daily-Inqilab
Durbin News

অবশেষে সব গুঞ্জনকে সত্যি করে চিত্রনায়িকা শবনম বুবলির মা হবার খবর প্রকাশ পেয়েছে। এ নায়িকা নিজেই তার ভ্যারিফাইড ফেইসবুক পেইজে খবরের সত্যতার আভাস দিয়েছেন। ২৭ সেপ্টেম্বর নিজের বেবি বাম্পের দুটি ছবি শেয়ার করে বুবলি লিখেছেন, মি উয়িথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার নিচে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’। আর এতেই রাতারাতি টক অফ দ্যাকান্ট্রি তে পরিনত হয় বুবলির মা হবার কথা।ক্যাপশন ও ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে আমেরিকাতেই মা হয়েছেন তিনি। এরআগে বহুবার মা হওয়ার গুঞ্জন উঠেছে বুবলীর নামে। বার বার সেকথা উড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু নিজেই এবার তা সামনে আনলেন। অন্যদিকে এমন ছবি ও ক্যাপশনে নেটিজেনদের প্রশ্ন বুবলির সন্তানের বাবা কি তাহলে শাকিব খানই। কারন ২৭ সেপ্টেম্বর ছিলো শাকিব খান এবং অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন। ছেলের জন্মদিনে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন শাকিব। ঠিক কিছু সময় পরই বুবলি নিজের ফেইসবুক পেইজে তার গর্ভকালীন সময়ের ছবি পোস্ট করেন।দুইয়ে দুয়ে চার মিলিয়ে দর্শকরা মনে করছেন, এক সন্তান বাবার স্নেহ পেলেও অন্য সন্তানকে লুকিয়ে রাখার বিষয়টি মেনে নিতে পারেনি বুবলি। আর তাতেই এমন পোস্ট করেছেন তিনি।২০২০ সালেই খবর রটেছিল শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন বুবলি। আমেরিকায় গোপনে সন্তান জন্ম দিয়েছেন তিনি। সেসময় মিডিয়া জুড়ে খবরের শিরোনাম হয়েছিল, "অপু বিশ্বাসের দেখানো পথেই হাটছেন বুবলিও"। কারন ২০২০ সালের ফেব্রুয়ারি থেকেই হঠাৎ উদাও হয়ে যান বুবলি। তার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। দীর্ঘদিন মিডয়ার আড়ালেই ছিলেন তিনি। মা হবার গুঞ্জন অস্বীকার করে ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন এই নায়িকা। আমেরিকা থেকে তিনি ফিরে জানিয়েছিলেন এতদিন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্ম নিয়ে পড়াশুনা করেছেন। একই সময় শাকিব খানকেও দীর্ঘদিন আমেরিকায় বসবাস করতে দেখা গেছে। এদিকে সম্প্রতি তার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনার পর, মা হওয়া নিয়েও মুখ খুলেছেনে এ নায়িকা। নির্মাতা জাকির হোসেনের ‘চাদর’ সিনেমার শুটিং সেটে বুবলী সাংবাদিকদের বলেন, সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। যেহেতু আমি একজন মুসলিম, তাই এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীন এবং সামাজিক ভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, অনুগ্রহ করে সবকিছু না জেনে ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করবেন না। আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েকদিনের মধ্যেই পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়।’ তিনি আরও বলেন, আমি কখনোই আমার ব্যাক্তিগত জীবন সামনে আনতে চাইনি। কিন্তু যেহেতু একটা বিষয় সামনে এসেছে। আপনারা জানতে চেয়েছেন তাই শীঘ্রই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সব কিছু জানিয়ে দেবো।উল্লেখ্য, ২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান বুবলী। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনের খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে, তবে দুজনের কেউই বিষয়টি স্বীকার করেননি। বুবলী এবং শাকিবের ঘনিষ্ঠতা টের পেয়েই শাকিব পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে মিডিয়ার সামনে সন্তানের স্বীকৃতি চেয়েছিলেন অপু বিশ্বাস। সন্তানের স্বীকৃতি পেলেও একসাথে সংসার করা হয়নি শাকিব অপুর। শেষ পর্যন্ত কি অপুর পথেই হেটেছে বুবলি, এখন তা জানতেই অপেক্ষায় রয়েছেন দর্শক।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad