বিনোদন


ছেলের জন্মদিনে এক হলেন শাকিব অপু


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার

ছেলের জন্মদিনে এক হলেন শাকিব অপু

ঢালিউডের শীর্ষ দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়। বাবা-মায়ের মতোই বেশ জনপ্রিয় এই স্টার কিড। ২৭ সেপ্টেম্বর তার জন্মদিন ছিলো। 

আব্রাম খান জয়ের জন্মদিন শাকিব ও অপুকে এক সাথে উদযাপন করতে দেখা গিয়েছে। শাকিবের বাসাতে ঘরোয়া আয়োজনে জয়ের জন্মদিন পালন করেছেন তারা।

অপু বিশ্বাস তার ফেসবুক পেজে জয়ের জন্মদিন উদযাপনের কিছু ছবি শেয়ার করেন। সেখানে শাকিব, অপু, জয়, ছাড়াও দেখা যায়  শাকিবের বাবা-মাকে। জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন তার বোনও।

ছবিতে আরো দেখা যায়, ছেলেকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান। আবার শাকিবকেও কেক খাইয়ে দিচ্ছে জয়। আর অপু বিশ্বাস ছেলেকে আদর করছেন।

ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, সুখি পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এর আগে সাকিব ও অপু দুজনেই আবেগঘন স্ট্যাটাস দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। 

আব্রামকে একটি লাল রঙের সাইকেল কিনে দিয়েছেন শাকিব খান। লাল রঙের সাইকেলে চড়ে আছে জয়। ওই ছবি ফেসবুকে পোস্ট করেই শাকিব একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে লিখেছেন , আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছ। 

হয়তো একটা সময় গিয়ে বুঝবে- তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনো শো-অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।

অপরদিকে আব্রাম জয়ের মা ঢালিউড কুইন অপু বিশ্বাস একটি ভিডিও শেয়ার করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 

এই দিনে তুমি জন্ম নিয়েছিলে, আমার কোল আলো করে এসেছ। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা। আরও বড় হও, মানুষের মতো মানুষ হও। 

দিদার চাওয়া-পাওয়া, তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। অনেক আশীর্বাদ তোমার জন্য, অনেক বড় হও, ভালো থেক। শুভ জন্মদিন।

শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে জয়। ক্যারিয়ারের কথা বিবেচনা করে দুজনই খবরটি গোপন রাখেন। 

২০১৭ সালে শিশু আব্রামকে কোলে নিয়ে মিডিয়ার মুখে হাজির হন অপু। তখনই তাদের বিয়ে ও সন্তান জন্মদানের বিষয়টি প্রকাশ্যে আসে। 

ওই ঘটনার পর সাকিব রেগে গিয়ে বিচ্ছেদের আবেদন করেন। সেটা কার্যকর হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। বিচ্ছেদের পর গত কয়েক বছর ধরে দুজনকে এক সাথে দেখা যায় নি। 

ছেলের জন্মদিন উপলক্ষে আবার দুজনে আসলেন এক ছাদের তলায়। ভক্ত অনুরাগীদের ধারনা ছেলের জন্মদিন উপলক্ষে এক হয়েছেন সাকিব-অপু। দুজনেই শুভেচ্ছায় ভাসছেন।

এদিকে সাকিব জয়ের জন্মদিনের স্ট্যাটাস শেয়ার করার এক ঘন্টা পরই বুবলি তার বেবি বাম্প প্রকাশ করে দুইটি ছবি শেয়ার করেছেন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন ' me with my life. হ্যাশট্যাগ throwback America. 

বেবি বাম্পের ছবি পোস্ট করায় প্রশ্ন ছুড়ছেন নেটিজেনরা। সন্তানের বাবা নিয়ে জোর সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এর আগেও বুবলির মা হওয়া নিয়ে গুঞ্জন উঠেছিলো। 

খবর রটেছিল বুবলির সন্তানের বাবা সাকিব। যদিও এ বিষয় নিয়ে কেউই মুখ খোলেননি। নেটিজেনদের ধারনা চিত্রনায়িকা অপু বিশ্বাসের পথেই হাঁটতে শুরু করেছেন বুবলী।

গত ২৭ সেপ্টেম্বর থেকে সাকিব, অপু আর বুবলির পাল্টা পাল্টি পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।  



জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।