Ad

সংবাদ পাঠিকা থেকে নায়িকা বুবলী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1664294088_01-Daily-Inqilab
Durbin News

ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি বিতর্কের জন্ম দিয়ে বর্তমানে সমালোচনার কেন্দ্রে অবস্থান করছেন। নায়িকা হিসেবে সবার কাছে পরিচিতি পেলেও মূলত তিনি ছিলেন একজন সংবাদ পাঠিকা।বাংলাদেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সাল থেকে সংবাদ পাঠ করা শুরু করেন এই নায়িকা। উপস্থাপনার এই যাত্রায় বেশ কয়েকবারই বুবলীর কাছে নাটক-সিনেমা করার প্রস্তাব আসে। কিন্তু সিনেমাজগতে প্রবেশের বিপক্ষে ছিল তার পরিবার।আবার গুঞ্জন শোনা যায়, শবনম বুবলীর শর্ত ছিল, সিনেমা করলে ঢালিউড কিং শাকিব খানের সঙ্গেই পর্দায় আসবেন তিনি। পরিচালক সেই শর্তে রাজি হলে ‘বসগিরি’ সিনেমা দিয়ে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেন বুবলী।এই ছবিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রসংশিত হন তিনি৷ এমনকি চলচ্চিত্রটির মাধ্যমে শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারও অর্জন করেন।এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এ ছবিতে অভিষেকের পরপরই একের পর এক সিনেমার প্রস্তাব আসতে থাকে তার কাছে।বসগিরি ছবির শুটিং চলাকালীন সময়েই তিনি 'শুটার' চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব পান। এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান।এভাবে এখন পর্যন্ত একাধিক হিট বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। তবে বেশির ভাগ ছবিতেই জুটি বেঁধেছিলেন শাকিবের সাথে। যার কারণে প্রথম থেকেই এ তারকা জুটির প্রেম নিয়ে তাদের ভক্ত অনুরাগীদের মধ্যে চলে আসছিলো কানাঘুষো।তবে প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। নিজেদের মতো করেই দুজনে চলচ্চিত্রের কাজ করে গেছেন।সম্প্রতি, হুট করেই বেবি বাম্পের ছবি প্রকাশ করে দর্শক মহলে হইচই ফেলে দিয়েছেন নায়িকা বুবলী। অবশেষে, একসঙ্গে প্রেম, বিয়ে, সন্তান নিয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত অভিনেত্রী।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্তানের একাধিক ছবি পোস্ট করেন বুবলি এবং জানান, তার সন্তানের বাবা আর কেউ নয়, শাকিব খানই।সন্তানের বাবার পরিচয় জানিয়ে এই অভিনেত্রী আরো লিখেছেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’তাদের পুত্র সন্তান শেহজাদ খানের বয়স বর্তমানে আড়াই বছর বলে জানা গেছে। ২০২০ সালের ২১ মার্চ মা হন বুবলী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।বুবলীকে সর্বশেষ দেখা যায় ‘তালাশ’ সিনেমায়। এতে তার বিপরীতে নায়ক ছিলেন আদর আজাদ। ব্যবসায়িকভাবে সিনেমাটি লাভের মুখ দেখেনি। এর বাইরে ‘টান’ ও ‘৭ নাম্বার ফ্লোর’ শিরোনামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন বুবলী।এখানে তিনি বেশ সফল। কুড়িয়েছেন অসংখ্য দর্শকের প্রশংসাও। বুবলীর অভিনয় প্রতিভার প্রশংসা এর আগে এতটা মেলেনি।আপাতত ব্যাক্তি জীবনের বিভিন্ন সমস্যার পাশাপাশি নিজের ক্যারিয়ারের দিকটাও ভালোভাবে সামলাচ্ছেন বুবলি। চাদর সিনেমা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি। ছবিটি নির্মাণ করছে গুণী নির্মাতা জাকির হোসেন রাজু।এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। এছাড়াও ছবিতে অভিনয় করবেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকেই।গত ১৪ দিন ধরে তারা শুটিং করছেন ঢাকার বিভিন্ন লোকেশনে। সরকারি অর্থায়নে সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad