Ad

অ্যাডভান্স টাকা নিয়েও ঢাকায় আসেননি নোরা ফাতেহি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
nora_1_final
Durbin News

গত সেপ্টেম্বর মাসে মিরর গ্রুপের আমন্ত্রণে ঢাকায় আসার কথা থাকলেও আসেননি বলিউড সেনসেশন নোরা ফাতেহি। তাদের সেই প্রোগ্রামের জন্য পনের লাখ রুপি এডভান্স নিয়েছিলেন তিনি, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকায় আসতে পারেননি।মিরর গ্রুপ থেকে টাকা ফেরত দেওয়ার জন্য তাকে অনেক আগেই নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু নোরা ফাতেহির কাছ থেকে কোন জবাব আসেনি৷ এর মধ্যেই নভেম্বরে 'গ্লোবাল এসিভার এওয়ার্ড ২০২২' এ যোগ দেওয়ার জন্য ঢাকায় আসছেন তিনি। এ অবস্থায় নতুন আরেকটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নোরার ঢাকায় আসার ঘোষণা ‘মিরর গ্রুপ’-এর জন্য অসম্মানজনক বলে জানানো হয়।এ জন্য মিরর গ্রুপের পক্ষ থেকে আইনি নোটিশের মাধ্যমে তাদের অর্থ ফেরত দেয়ার আগে নভেম্বরে নোরা ফাতেহিকে ঢাকার অনুষ্ঠানটিতে যোগ না দেয়ার অনুরোধ করা হয়েছে। নয়তো তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।'মিরর গ্রুপ' এর আগে বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শিল্পা শেঠি কে তাদের একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এনেছিলো। গত বৃহস্পতিবার একটি ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে আসার কথা নিশ্চিত করেন নোরা ফাতেহি। তবে সেটি 'গ্লোবাল এসিভার এওয়ার্ড' এর জন্য। ভিডিও তে আয়োজকদের প্রশংসা করে নোরা বাংলাদেশের মানুষ দের শুভেচ্ছা জানান। সেই সাথে বলেন, 'আপনাদের সাথে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।' ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত হবে অনুষ্ঠানটি। সেখানে তিনি নাচবেন এবং পুরষ্কার বিতরণ করবেন। মূলত বিভিন্ন ঘরানার নাচ দিয়েই মানুষের মন জয় করেছিলেন নোরা ফাতেহি। নেহা কাক্কার এবং দিভানি ভানুশালীর কন্ঠে গাওয়া 'দিলবার' গানের রিমেকে নেচে একরকম ঝড় তুলেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক বলিউডের আইটেম গানে নেচে নজর নিজের দিকেই তাক করে রেখেছন। 'দিলবার' এর মতোই 'সাকি সাকি', 'কামারিয়া', 'ড্যান্স মেরি রাণী' গানগুলো তে বড় অংশ দখল করে রেখেছিলেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভার কন্ঠে গাওয়া 'মানিকে মাগে হিথে' গানে সিদ্ধার্থ মালহোত্রার সাথে নেচে সাড়া ফেলে দিয়েছেন তিনি।প্রকাশিত হবার পর চব্বিশ ঘন্টার মধ্যে এর ভিউ দাঁড়ায় দেড় কোটির উপরে। এটি অজয় দেবগনের 'থ্যাংক গড' ছবির জন্য নির্মিত হয়েছে। কানাডিয়ান বংশোদ্ভূত হয়েও এখন পুরোদমে ভারতীয় শিল্পের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন নোরা ফাতেহি। অবশ্য তাকে জন্মস্থান নিয়ে জিজ্ঞেস করা হলেও তিনি সবসময় নিজেকে ভারতীয়' বলে পরিচয় দেন। মাতৃভাষা ইংরেজি হলেও আরবি, হিন্দি ও ফরাসি ভাষায় দক্ষ তিনি। কানাডায় থাকা অবস্থাতেই তিনি একজন গায়িকা, নৃত্য শিল্পী, মডেল এবং অভিনেত্রী ছিলেন। তবে ভারতে আইটেম গানে পারফর্ম করেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। আইটেম গানের সাথে নাচার জন্য শিল্পীর যেসব দক্ষতা প্রয়োজন তার সবই জন্য নোরার আছে। তাই এখন বলিউডে তিনি 'আইটেম গার্ল' হিসেবেই বেশি পরিচিত। বলিউডে তার যাত্রা হয়েছিলো 'রোয়ারঃ টাইগার্স অব দ্যা সুন্দরবনস' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। ইমরান হাশমি অভিনীত 'মি. এক্স' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি।২০১৫ সালে নোরা ফাতেহি জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' এর একজন প্রতিযোগিতা ছিলেন। কিন্তু চুরাশি তম দিনে তাকে বিদায় নিতে হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad