Ad

কন্যা সন্তানের মা হতে যাচ্ছে মাহিয়া মাহি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Mahi_newsflash71-2022-10-08-17-18-46
Durbin News

কন্যা সন্তানের মা হতে যাচ্ছে বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত নায়িকা মাহিয়া মাহি। এরমধ্যে মেয়ের নামও ঠিক করে ফেলেছেন তিনি। মাহি তার মেয়ের নাম রাখবেন ফারিশতা।সম্প্রতি দেশের ২১টি প্রেক্ষাগৃহে মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সে ছবির প্রচারণা চালানো কালীন সময় তার অনাগত সন্তান মেয়ে হওয়ার খবরটি প্রকাশ করেন তিনি।ওয়াটার কিংডমের একটি ইভেন্টে সংবাদ মাধ্যমকে মাহি বলেন, আমি জানি আমার মেয়েই হবে। সেই সাথে এখানেই জানিয়েছেন মেয়ের নাম।যদিও মাহি মা হবার ঘোষণা আসার আগেই সংবাদ মাধ্যমকে দেয়া এক বক্তব্যে বলেছিলো, আমার মেয়ে হলে তার নাম রাখবো ফারিশতা। গত রোজায় গাজীপুরে স্বামী রাকিব সরকারের সাথে নতুন রেস্তোরাঁ খুলেছেন এ নায়িকা। যার নাম দিয়েছেন ‘ফারিশতা’। অবশেষে তার ইচ্ছাই যেন পূর্ণ হওয়ার পথে।এছাড়া, মাতৃত্বকালীন সময় প্রসঙ্গে মাহি বলেন, "আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় সময় পার করছি। মা হওয়ার অপেক্ষায় আছি। অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনা করছি। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়। তাই নতুন শুটিংয়ে অংশ নিচ্ছি না। সবার কাছে দোয়া চাই নতুন অতিথিকে যেন সুন্দরভাবে পৃথিবী আনতে পারি।"গত বছর সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এটা মাহি এবং রাকিব দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন এই নায়িকা। গত ১২ সেপ্টেম্বর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। বিয়ের পর থেকে গাজীপুরে শ্বশুরবাড়িতেই থাকছেন মাহি। বর্তমানে পরিবারের আদর যত্নেই দিন কাটছে তার। তবে এত আনন্দ ভালোবাসার মাঝেও হঠাৎ করেই ৯ই অক্টোবর ফেইসবুকে একটি পোস্ট দিয়ে চারদিকে হইচই ফেলে দেন মাহিয়া মাহি। তার ফেইসবুকে একটি পোস্টে লিখেন, ‘আমরা আর একসাথে নাই’! মুহূর্তেই এ খবরে তার ভক্তরা ভাবতে শুরু করে, তাহলে মাহিয়া মাহির কি আবারও সংসার ভাঙতে চলেছে? ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র ১৫ মিনিটেই তাতে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট পড়ে। মন্তব্য করেন অনেকেই। তবে ঠিক আধা ঘণ্টা পর সেই পোস্ট সরিয়ে দেন মাহি। এরপর পুনরায় আরেকটি পোস্ট করে তিনি লিখেন, " কিছুক্ষণ আগে আমি ছাড়াও আমার প্রোফাইলে কে যেন লগইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কী ভয়ানক! ঘটনার সত্য মিথ্যা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। কারণ স্ট্যাটাস প্রসঙ্গে জানতে মাহি ও তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই সাড়া দেননি। সন্তান জন্মদানের এমন অবস্থায় মাহির এ স্ট্যাটাস বেশ রহস্যেরই জন্ম দিয়েছে।মাহিয়া মাহি এর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন সিলেটের ব্যাবসায়ী মাহমুদ পারভেজ অপুকে। ২০২১ সালে প্রায় ৫ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন তিনি। অপুর সংসারে কোনো সন্তান ছিলো না মাহির। গুঞ্জন উঠেছিলো রাকিব সরকারের সাথে সম্পর্কের জের ধরেই নাকি বিচ্ছেদ হয়েছিলো মাহিয়া মাহি এবং অপুর। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অপু কিংবা মাহি দুজনের কেউই। এরপর বিভিন্ন কেলেংকারীতেও বারবার নাম জড়িয়েছে মাহির। কাজের চেয়ে বিভিন্ন সময় সমালোচনার জন্যই তিনি লাইমলাইটে ছিলেন বেশি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad