Ad

শাকিব ছাড়া বুবলি কতো দূর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
bujh
Durbin News

বর্তমানে ঢালিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী শবনম বুবলি ২০১৬ সালে শাকিব খানের হাত ধরেই ঢালিউডে প্রবেশ করেন তিনি। এর আগে একজন সংবাদ পাঠিকা হিসেবে কাজ করতেন বুবলি। একদিন সংবাদ পাঠ করার সমর শাকিব খানের নজরে আসেন বুবলি। প্রথম দেখাতেই ভালো লাগার বুবলিকে তার নিজের বিপরীতে অভিনয় করার প্রস্তাব দেন শাকিব খান।এরপর বসগিরি সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করার জন্য নতুন মুখ খুঁজছিলেন শামীম ওসমান। এই ছবিতেই নায়িকা হিসাবে চূড়ান্ত হয়ে যান বুবলি। বসগিরি অভিনয় সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করার পর বুবলিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর শাকিব খানের সাথে একের পর এক সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০১৯ সাল পর্যন্ত মিডিয়ায় একই সাথে দেখা গিয়েছে শাকিব ও বুবলি জুটিকে। কিন্তু দুজনকে প্রায় সকল সিনেমায় এক সাথে দেখে বিরক্ত হয়ে উঠেছিল দর্শক। ফলে সোস্যাল মিডিয়ায় বুবলি মুক্ত শাকিব চাই এবং আর নয় বুবলি দাবি তুলেছিলেন দর্শকরা। তাদের মধ্যে অনেকেই শাকিব খানকে হাত জোড় করে অনুরোধ করেছিলেন শাকিব যেন তার ব্যক্তিগত পছন্দ দর্শকদের উপর চাপিয়ে না দেন। এরপর ২০২০ সালে বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠার পর আড়ালে চলে যান তিনি। আড়ালে যাওয়ার এগারো মাস পরে ২০২১ সালে আবারো অভিনয়ে ফিরেন বুবলি। তখন নীরব ও রোশানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। দর্শকরা তখন শাকিব মুক্ত বুবলিকে দেখে খুব খুশি হোন। কিন্তু দূর্ভাগ্যবশত বুবলি অভিনীত চোখ সিনেমা মুক্তি পেলেও সফলতার মুখ দেখেনি। এরপর ফিল্মে কাজ শুরু করেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলি। সেখানে টান ও সাত নাম্বার ফ্লোর ওয়েব ফিল্মে অভিনয়ের মাধ্যমে কিছুটা সফলতার মুখ দেখেন বুবলি। ২০২২ সালে বুবলি অভিনীত বিদ্রোহী সিনেমাও সফলতার মুখ দেখেনি। এছাড়াও বুবলি অভিনীত আদর, তালাশ সিনেমাও মুখ থুবড়ে পড়েছে। এভাবে শাকিব ছাড়া বুবলির একের পর এক অসফল সিনেমাকে কেন্দ্র করে প্রশ্ন আসে বুবলি শাকিব ছাড়া কতো দূর? কিছুদিন আগেই শাকিব খানের সাথে বুবলি "লিডার আমি বাংলাদেশ" সিনেমার শ্যুটিং শেষ করেছেন। তবে বুবলি ও শাকিবের বর্তমান সম্পর্ককে ঘিরে বলা যায় যে এটিই শাকিবের সাথে বুবলির শেষ সিনেমা।অন্যদিকে শাকিব খান তার সিনেমার জন্য নতুন মুখ খুঁজছেন। এর আগে স্ক্রিন শেয়ার করেননি এমন কাউকেই চাইছেন তিনি।বুবলির বর্তমান আর অতীতের সূত্র দেখে বলা যায় যে বুবলি শাকিব খানের সাথে তার ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করেছেন। কারন শাকিব ছাড়া বুবলি অভিনীত একাধিক সিনেমা সাফল্যের মুখ দেখেনি। তবে সিনেমা প্রেমিরা অপেক্ষায় আছেন বুবলি অভিনীত সিনেমা গুলো মুক্তির এবং এই সিনেমা গুলোর মাধ্যমে তিনি কতটা সফল হোন তা দেখার জন্য।কিছু দিন আগে চিত্র নায়িকা শবনম বুবলির ফেসবুকে পোস্ট দিয়ে জানান ২০১৮ সালের ২০ই জুলাই তারা দুজনে গোপনেই বিয়ে করেছিলেন। তাদের সন্তান শাহজাদ খান বীরের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ। এর আগে বুবলি শাকিবের প্রেম ও পরকিয়া সম্পর্ক নিয়ে মিডিয়ায় তুমুল আলোচনা ও সমালোচনা হলেও দুজনে বরাবরই এঁড়িয়ে গিয়ে ছিলেন। বর্তমানে শাকিব ও বুবলির বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে ঢালিউডে। তবে এই বিষয়টিকে বুবলি এটিকে গুজব বলেই এঁড়িয়ে গিয়েছেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad