Ad

১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (11)
Durbin News

১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। আসন্ন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। এর আগে, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে ওয়াকা ওয়াকা গেয়ে বিশ্ব মাতিয়ে তুলেছিলেন কলম্বিয়ান এ পপগায়িকা। এক গান দিয়ে রাতারাতি সারা দুনিয়ার তরুণদের পছন্দের কাছে সুপারস্টার বনে গিয়েছিলেন তিনি। সে সময় তার গান আর নাচের ছন্দেই যেনো ভিন্নমাত্রা পেয়েছিল বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। পরবর্তীতে শাকিরার গাওয়া 'লা লা লা' গানটি এতটাই ঝড় তোলে যে, এর সুর কানে বাজলে ২০১৪' বিশ্বকাপের স্মৃতি রোমন্থনে ফিরে যাবে যে কেউ। যদিও ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ছিল না এটি।২০১৪'র মতো ২০০৬ সালেও মাতিয়েছিলেন বিশ্বকাপ। সেবার "দ্যা টাইম অব আওয়ার লাইভস" শিরোনামের গানটিকে থিম সং করেছিল ফিফা। তবে উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গাওয়া 'হিপ ডন্ট লাই' গানটি, এতটাই জনপ্রিয় হয়ে যায় যে, তাতে ঢাকা পড়ে অফিসিয়াল সংটি।বিশ্বকাপে শাকিরা গান করেছেন তিনটি। এর মধ্যে দু'টোকেই স্বীকৃতি দেয়নি ফিফা। তবে ২০১০ সালে এই সুপারস্টারকে দিয়েই অফিসিয়াল সং করায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।সেবার ফ্রেশলেগ্রাউন্ডের ফিচার করা 'ওয়াকা ওয়াকা' শিরোনামের গানটি বক্স অফিসে রীতিমত ঝড় তোলে। প্রথম বার তার তার দুটি এ্যালবাম ফ্লপ করার সময় কলম্বিয়ার বাইরে কেউ তাকে চিনত না। তবে ৯০-এর দশক থেকে ল্যাটিন অ্যামেরিকা ও স্পেনের রক সংগীতাঙ্গনে কুড়িয়েছেন বিপুল জনপ্রিয়তা৷ ২০০১ সালে ‘হোয়েনএভার, হোয়ারএভার' এই গানটি তাকে খ্যাতি এনে দেয় গোটা বিশ্বে ৷ আন্তর্জাতিক পপ-রক সংগীতাঙ্গনে শাকিরা হয়ে ওঠেন এক মধ্যমণি৷ পপ ও রকের সঙ্গে তার গানে মিশেছে ল্যাটিন ও আরব সংগীতের প্রভাব৷ কনসার্টে তারই সঙ্গে যুক্ত হয় শাকিরার লাস্যময় বেলি ডান্স৷ শুধু ইংরেজী নয় ,স্প্যানিশ ভাষায়ও গান গেয়ে দর্শকদের কাছে সমান তালে জনপ্রিয় তিনি৷ চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না কলম্বিয়ান এই পপগায়িকার। স্প্যানিশ ফুটবলার পিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এ বছর খবরের শিরোনাম হয়েছেন তিনি একাধিকবার।ভালোবেসে ১২ বছর এক সঙ্গে থেকেছেন পপ সংগীত শিল্পী শাকিরা এবং স্পেনীয় ফুটবলার পিকে। জন্ম নিয়েছে দুই সন্তান। বড় ছেলে মিলান এবং ছোট ছেলে শাশা। তবে এখনও বিয়ে করেননি তারা। কিছু দিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, এবার হয়তো পিকে-শাকিরার সেই মধুর সম্পর্ক চিড় ধরেছে। পরকীয়ায় মজে থাকা বার্সেলোনা ডিফেন্ডারকে হাতেনাতে ধরে ফেলেছেন শাকিরা। এর পর থেকেই দুজন থাকছেন আলাদা আলাদা বাড়িতে।এর আগেও বেশ কয়েকবার তাদের সম্পর্ক ভাঙন নিয়ে গুঞ্জন উঠেছিল। তাছাড়া স্পেনে কর ফাঁকির মামলায় বেশ বিপাকে পড়েছেন এই পপ সম্রাজ্ঞী। ১.৪৫ কোটি ইউরোরও বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে হয়েছে তার বিরুদ্ধে। যে কারণে স্পনের আদালতে শাকিরার ৮ বছরের কারাদণ্ড দাবি করেছেন। পাশাপাশি ২.৩৫ কোটি ডলারেরও বেশি জরিমানা দিতে হতে পারে তাকে।২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে স্পেনের সাধারণ নাগরিক ছিলেন শাকিরা। ২০১২ সালের মে মাসে বার্সেলোনায় বাড়ি কিনেছিলেন এ গায়িকা।শাকিরার দাবি, ২০১৫ সাল পর্যন্ত বাহামসের করদাতাদের তালিকায় ছিল তার নাম। কর ফাঁকি দেওয়ার বিষয়টি চুক্তির মাধ্যমে মিটমাট করার প্রস্তাব দেওয়া হয়েছিল শাকিরাকে। কিন্তু তাতে রাজি হননি তিনি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad