Ad

শাকিব খানের আগে নিজের সিক্স প্যাক দেখাতে চায় নায়িকা রাজ রিপা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Untitled-155
Durbin News

নায়িকারা সবসময় নিজের গ্ল্যামার দেখিয়ে দর্শকদের মন জয় করলেও এবার নতুন চমক নিয়ে আসছে ঢালিউড সিনেমার নতুন নায়িকা রাজ রিপা। ঢাকাই চলচ্চিত্রের নবাগত এই চিত্রনায়িকা এবার দর্শকদের সামনে হাজির হবেন সিক্স প্যাক বডি নিয়ে। শীঘ্রই মুক্তির অপেক্ষায় রয়েছে রাজ রিপা অভিনীত প্রথম সিনেমা 'মুক্তি'। আর এ সিনেমায় তার সিক্স প্যাক বডি দেখা যাবে বলে জানান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন নায়িকা। সেখানেই এ প্রসঙ্গে কথা বলেন তিনি। এমনকি সুপারস্টার শাকিব খানকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের পাশাপাশি নিজের একটি ছবি পোস্ট করে রাজ রীপা লিখেছেন, " ‘শের খান’ সিনেমার জন্য শুভকামনা। কিন্তু শের খানের আগেই মুক্তি তার সিক্স প্যাক নিয়ে হাজির হবে। চ্যালেঞ্জটা না হয় প্রিয় হিরো সুপারস্টারের সঙ্গেই নিলাম।" তার এই স্ট্যাটাস মূহুর্তেই ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকেই তার এমন মন্তব্য নিয়ে করছেন হাসাহাসিও। তবে রাজ রিপা এ প্রসঙ্গে পরবর্তীতে একটি সাক্ষাৎকারে জানিয়েছে, শুনলাম ‘শের খান’ সিনেমায় শাকিব খান সিক্স প্যাক নিয়ে আসছেন, তাই চ্যালেঞ্জটা তার সঙ্গেই নিয়েছি। তিনি আরও বলেন, ‘শের খান’-এর আগেই তার ‘মুক্তি’ সিনেমাটি রিলিজ হবে। এতে এ নায়িকার সিক্স প্যাক দেখা যাবে। যেহেতু সিনেমাটি আগে রিলিজ হবে, তাই দর্শক তার সিক্স প্যাকের ছবিই আগে দেখবে, দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু অনেকে না বুঝেই তাকে নিয়ে ট্রোল করছে। প্রসঙ্গত, সম্প্রতি সুপারস্টার শাকিব খান তার নতুন সিনেমা শের খানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে নতুন লুক নিয়ে হাজির হবেন এ নায়ক। শোনা যাচ্ছে এই সিনেমায় সিক্স প্যাক বডিতে দেখা মিলবে শাকিবের।আর তার এ সিনেমার খবরের সাথে নিজের সিনেমার প্রচারণার উদ্দেশ্যে এবং দর্শকদের আনন্দ দেবার জন্যই সিক্স প্যাক জড়িত মন্তব্য করেছেন উঠতি নায়িকা রাজ রিপা। রীপা তার অভিনীত প্রথম সিনেমা সম্পর্কে বলেন, ‘মুক্তি’ নারীকেন্দ্রিক একটি সিনেমা। এই সিনেমার জন্য তিনি লাইফের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এমনকি সিনেমার চরিত্র হয়ে উঠতে পাগলের মতো দৌঁড়েছেন।সিনেমার গল্প প্রসঙ্গে নায়িকা জানান, আমাদের সমাজে নারীরা প্রতি ধাপে বিপদের মুখে পড়ে। প্রতিটি সেক্টরে থাকে নানা সীমাবদ্ধতা। এই প্রতিবন্ধকতার ফলে কী ঘটে এবং কী ঘটতে পারে সেটিই দেখা যাবে পর্দায়। ২০২০ সালে চলচ্চিত্রে প্রথম নাম লেখান রাজ রীপা। ইফতেখার চৌধুরীর পরিচালনায় তার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে। এছাড়া তিনি ‘ময়না’ নামের আরও একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। দুটি ছবি নিয়েই আশাবাদী রাজ রিপা। সম্প্রতি তিনি গ্রামীণফোনের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এতে আরও মডেল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিব।চলতি বছরের শুরুতে 'রক্ষা’ নামে একটি ওয়েব ফিল্মের প্রধান চরিত্রেও অভিনয় করেছেন এই সুন্দরী নায়িকা।সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি চোখে পড়ার মত। নিজের আকর্ষণীয় ভঙ্গিমায় সব ছবি দিয়ে রীতিমতো দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা তুলে ধরতে সক্ষম হয়েছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad