Ad

দুবাইয়ে আটক উরফি জাবেদ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
উরফি-জাভেদ-780x470
Durbin News

দুবাই যাওয়ার জন্য বেশ উতলা ছিলেন উরফি জাবেদ। অবশেষে দুবাইয় গিয়ে পুলিশের কাছে আটক হয়েছেন আলোচিত এই তারকা। দুবাইয়ে একটি প্রজেক্টের কাজে গত কয় দিন ধরে সেখানে অবস্থান করছেন উরফি জাবেদ। এর মাঝেই শোনা গিয়েছিল অসুস্থতায় ভুগছেন। তবে এর মাঝেই উরফিকে তলব করেছে দুবাই পুলিশ। বরাবরের মতো নিজের ডিজাইন করা একটি পোশাকে ইন্সটাগ্রামের জন্য রিল ভিডিও শুট করছিলেন উরফি। উরফির এই শ্যুটিং টাইমে আপত্তি জানিয়েছে দুবাই পুলিশ। তবে আপত্তির কারণ যে শুধুই উরফির পোশাক এমনটা নয়। তিনি যে জায়গায় ভিডিও শুট করছিলেন, সেটি ছিলো সর্বসাধারণের ব্যবহারের জায়গা। সেখানে শুটিং করার অনুমতি নেই। এই কারনেই সমস্যার শুরু হয়েছে এবং দুবাই পুলিশের হাতে আটক হয়েছেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। শোনা যাচ্ছে, উরফি এখন দুবাই পুলিশের জিজ্ঞাসাবাদের মধ্যেই রয়েছেন। এমনকি ভারতে ফেরার টিকিট বাতিল হতে পারে উরফি জাবেদের।তবে এই বিষয়ে উরফির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনো। এর আগে দুবাই থেকে নিজের ডিজাইন করা পোশাকে একটি ভিডিও পোস্ট করেছিলেন উরফি জাবেদ।উরফির এই পোশাক দেখে সোস্যাল মিডিয়ায় রীতিমত ক্ষেপে গিয়েছেন নেটিজেনরা। পোশাকটিকে অনেকে অশ্লীল বলেও অভিযোগ করেছেন । এমনকি উরফি তার এই স্বল্প পোশাকের জন্য হুমকিও পেয়েছেন। দুবাই থেকেই সেই ব্যক্তির ছবি ও মেসেজের স্ক্রিনশট মুম্বাই পুলিশকে ট্যাগ করে একটি টুইট করেছেন উরফি। উদ্ভট পোশাকের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় পড়লেও সব সময় উড়িয়ে দিয়েছেন উরফি জাবেদ। তবে সম্প্রতি খোলামেলাভাবে শাড়ি পরেও বিতর্ক সৃষ্টি করেছিলেন উরফি। সেই সময় ভারতীয় এক নাগরিক উরফির নামে মামলা করেছিলেন থানায়। কিন্তু উরফি এই সমন্ধে বলেছিলেন, এসবে তার কিছুই আসে যায় না। এরকম মামলায় মোটেও ভয় পান না তিনি। তবে ভারতকে পাত্তা না দিলেও, দুবাই গিয়ে ঠিকই পুলিশের হাতে পড়েছেন উরফি। পোশাক নিয়ে এতো বিতর্কিত হওয়ার পরেও উরফির কাছে এসব বিতর্ক যেন কিছু নয়। তিনি মনে করেন দুর্নামের মধ্য দিয়েই খ্যাতি অর্জন করছেন তিনি। কখনো মোবাইল, সিমকার্ড, ঘড়ি কিংবা প্লাস্টিক দিয়ে তৈরি পোশাক পরেও এক্সপেরিমেন্ট করতে দেখা যায় উরফিকে। উদ্ভট সব আচরণ আর খোলামেলা পোশাকের জন্য প্রশংসার চেয়ে বেশি নিন্দাই জুটেছে এই অভিনেত্রীর। কিন্তু এসবে মোটেও থেমে যাননি উরফি জাবেদ। বরঞ্চ মনে করেন নিজেকে যেভাবে ইচ্ছে, সেভাবেই উপস্থাপন করবেন।এতে কারো সমস্যা থাকলেও সেটা দেখার বিষয় উরফির নয়। বলা চলে বিতর্ক সৃষ্টি করে নেট দুনিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছেন উরফি জাবেদ। উরফির নতুন পোস্ট আর ছবি মানেই যে নতুন বিতর্কের জন্ম, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি একটি শোতে সানি লিওনিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দেখা গেছে এই অভিনেত্রীকে। উরফি বলেছেন, চাইলেও কেউ উরফির মতো পোশাক পরতে পারবে না।কারন তিনি নিজের পোশাক নিজেই তৈরি করেন, এবং তার চিন্তাভাবনা অন্যদের চেয়ে একদমই আলাদা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad