Ad

হাত বাড়ালেন পরীমনি, ধরলেন না সিয়াম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
146832_131
Durbin News

২০২৩ সালের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে পরীমনি ও সিয়াম আহমেদের নিতুন সিনেমা 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। যার ট্রেইলার ও পোস্টার উন্মোচন হয় গত ২০ ডিসেম্বর। এই অনুষ্ঠানে সিয়াম ও পরীমনির মাঝে কিছু দুষ্টুমির ঘটনা ঘটেছে। ঢালিউডের তুমুল আলোচিত নায়িকা পরীমনি। প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে খবরের শিরোনাম হন তিনি। কিছু দিন আগে স্বামী শরিফুল রাজের সাথে নায়িকা বিদ্যা সিনহা মিমের সম্পর্ক নিয়ে অভিযোগ তোলেন। ওই বিতর্কের জল গড়িয়েছে বহু দূর। দামাল সিনেমায় জুটি হয়ে কাজ করেছেন রাজ-মিম। দামাল মুক্তির আগে এক অনুষ্ঠানে মিমের হাত ধরে থাকতে দেখা যায় রাজকে। পাশেই দাঁড়িয়ে ছিলেন সিয়াম আহমেদ।ওই ছবি ফেসবুকে পোস্ট করে পরীমনি লিখেছেন, সিনেমার বাইরে সিয়াম কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করেন না। আর এ ব্যাপারটা পরীমনির কাছে হেব্বি লাগে বলেও উল্লেখ করেন তিনি।এবার 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে বিষয়টি আরেকবার মনে করিয়ে দিলেন সিয়াম। যে কারণে পরীমনি হাত ধরতে চাইলেও মজার ছলে তা উপেক্ষা করেন সিয়াম।ঘটনাটি ঘটে ২০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে। 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' এর সাথে সংশ্লিষ্ট প্রায় সবাই উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। এক পর্যায়ে দর্শক সারি থেকে মঞ্চে ডেকে নেওয়া হয় সিয়াম ও পরীমনিকে। ছোট সিড়ি বেয়ে মঞ্চে উঠছিলেন দুজন, আগে ছিলেন সিয়াম। তার দিকে হাত বাড়িয়ে দেন পরী।কিন্তু তা উপেক্ষা করে সিয়াম বলেন, তুমিই তো বলেছো আমি অন্য কোনো নায়িকার হাত ধরি না। পরীমনিও রসিকতাটা বুঝতে পারেন সাথেসাথে, এরপর দুজনেই কিছুক্ষণ এ নিয়ে হাসাহাসি করেন।ড. মুহাম্মদ জাফর ইকবালের লেখা 'রাতুলের দিন রাতুলের রাত' উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে শিশুতোষ সিনেমা 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। আগামী জানুয়ারির ২০ তারিখ মুক্তি পাচ্ছে সিনেমাটি। নির্মাতা আবু রায়হান জুয়েলের এটি প্রথম সিনেমা। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সিনেমার অভিনয়শিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাফর ইকবাল নিজেও। তবে সবচেয়ে নজর কাড়ে পরীমনির ছোট্ট ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। মায়ের কোলে চড়ে রাজ্য অনুষ্ঠানে আসলেও বেশিরভাগ সময় ছিল নায়ক সিয়ামের কোলে। সিনেমায় তিশা চরিত্রে অভিনয় করা পরীমনি জানান, বড় হলে ছেলেকে বলবেন এই সিনেমা তার জন্য উপহার। অনুষ্টানে প্রকাশিত ২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেইলারে দেখা যায়, একদল শিশু সুন্দরবনের নৌ বিহারে যাচ্ছে। তাদের দেখাশোনার দায়িত্বে ছিলেন কয়েকজন বড় মানুষ। মাঝপথে তাদের জাহাজ আটকা পড়ে, জলদস্যুরা আক্রমণ করে। এমনই এক গল্প নিয়ে সামনে এগোয় সিনেমা। এই সিনেমা দিয়েই প্রথমবার গান লিখেছেন ড. মুহাম্মদ জাফর ইকবাল। প্রথমবার লিখেছেন বলে দ্বিধায় ছিলেন তিনি। তবে ভিডিও ধারণের পর তার নাতি পছন্দ করায় বুঝতে পেরেছেন খারাপ হয়নি। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। এদিকে মা হচ্ছেন এমন ঘোষণা দিয়ে গত জানুয়ারিতে সিনেমায় অভিনয় থেকে বিরতিতে যান পরীমনি। গত আগস্টে তার কোল আলোকিত করে পৃথিবীতে আসে ছেলে রাজ্য। আপাতত ছেলেকে নিয়েই ব্যস্ত আছেন পরীমনি। যে কারণে এখনই ফেরা হচ্ছে না অভিনয়ে। ছেলে আরেকটু বড় হলে তবেই কাজে ফিরবেন বলে জানান নানা কারণে আলোচিত এই অভিনেত্রী। তবে অভিনয় না করলেও সিনেনার গল্প, স্ক্রিপ্ট পড়ে ঠিকই নিজেকে প্রস্তুত করছেন। অভিনয়ের আগে ফিট হতে তিন মাস সময় যথেষ্ট বলে মনে করেন পরীমনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad