Ad

বছর জুড়ে শোবিজে যত ভাইরাল ঘটনা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
bhabna-shumyta-deshrupantor
Durbin News

বছর জুড়ে নানা ঘটন অঘটন নিয়ে ভাইরাল ছিল বাংলা শোবিজ অঙ্গন। বছরের শুরুর দিকে অভিনেত্রী শবনম ফারিয়ার গোপনে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর খানিকটা অবাকই হয়েছেন নেটিজেনরা। প্রাক্তন স্বামীর নামে নানা অভিযোগ এনে শেষ পর্যন্ত তিনি নিজেই গোপনে বিয়েটা সেরে নিলেন। এরপরই হঠাৎ জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের মৃত্যুর খবরে আলোড়ন উঠে পুরো নেট দুনিয়ায়। সবার প্রিয় এই উপস্থাপকের অকাল চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিলেন না তার ভক্ত অনুরাগীরা। কিন্তু সবাইকে চমকে দিয়ে হানিফ সংকেত নিজেই তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশাল স্ট্যাটাস দিয়ে, এ নিয়ে নিজের দুঃখও প্রকাশ করেন তিনি। ঢালিউডে এ বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিলো বুবলির বেবি বাম্পের ছবি প্রকাশ। যার মাধ্যমে সামনে আসে তার মা হবার খবর। শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে বুবলি তার বেবি বাম্পের ছবি প্রকাশ করে লিখেন, আমেরিকায়, তার প্রাণের সাথে। আর এ খবরে চারিদিকে হইচই পড়ে যায়। বরাবরের মত সবার আঙ্গুল চলে যায় শাকিব খানের দিকে। এরই মধ্যে ফাঁস হয়ে যায় শাকিব বুবলির বিয়ের রহস্য। অপু বিশ্বাসের মত বুবলিও অন্তঃসত্ত্বা হবার পর গোপনে আমেরিকা পাড়ি জমান। সেখানেই জন্ম হয় শাকিব পুত্র বীরের। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে অপু, শাকিব, বুবলির ত্রীমুখী দ্বন্দ্ব ছিলো আলোচনার শীর্ষে। সর্বশেষ বুবলি একটি ফেইসবুক লাইভে এসে শাকিবের সাথে তার বিয়ে এবং সম্পর্কের বিষয়ে নানা কথা বলে যায়। যদিও তাদের মধ্যে এখনো সম্পর্ক আছে কি নেই, সেসবের কিছুই পরিষ্কার করেননি তিনি। এরমধ্যে শাকিব, অপু ও বুবলি দুজনকেই তার অতীত বলে চালিয়ে গেছেন। এছাড়া শাকিবের নামে নতুন গুঞ্জন ছড়ায়, নায়িকা পূজা চেরির সাথে তার প্রেম ও বিয়ের বিষয়ে। কিন্তু শাকিব এ খবরে চটে গিয়ে গণমাধ্যমের নামে মামলা করার হুমকিও দেন। অন্যদিকে পুজা চেরির নামেও একাধিক গুঞ্জন ছড়ায়। থাইল্যান্ডে একটি নাটকের শুটিংয়ের অংশ তার আর জোভানের মাঝে প্রেম হয়েছে বলেও ছড়ানো হয়। বছর জুড়ে শাকিব বুবলির ঘটনার পর সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো বলিউড আইটেম গানের ডান্সার নোরা ফাতেহীর বাংলাদেশে আসা, বা না আসা নিয়ে নানা রকম খবর। অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে নোরার বাংলাদেশে আসার খবর দীর্ঘদিন ধরে শোনা গেলেও বারবার বিভিন্ন কারনে তা পিছিয়ে যায়। কখনো আইনি জটিলতা আবার কখনো থার্ড পার্টির মাধ্যমে অর্থ কেলেঙ্কারির কারনে তার বাংলাদেশে আসা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তে একটি এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে আসে নোরা। যেখানে তার সাথে দেখা করার জন্য উচ্চ মূল্যের টিকিটও বিক্রি হয়েছে। এছাড়া এ আয়োজনের জন্য নোরার নেয়া পারিশ্রমিক নিয়েও উঠে নানা সমালোচনা। যদিও অনুষ্ঠানে কোনো পারফর্মই করেননি এই মরোক্কান ও কানাডিয়ান সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় তারকাদের বিভিন্ন কর্মকাণ্ড ছড়িয়ে পরে। তেমনি ফেইসবুকে সিয়াম এবং সুনেরার চড় কান্ড রীতিমতো সোশাল মিডিয়ায় আলোড়ন তুলেছিল। ফেইসবুকে হঠাৎই একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একটি কনসার্টে সিয়ামকে জোর করে চুমু দিতে চায় সুনেরাহ, আর তাতেই ক্ষিপ্ত হয়ে সুনেরার গালে কষে থাপ্পড় দিয়ে বসেন সিয়াম। মূহুর্তেই ভাইরাল হওয়া সেই ভিডিওকে ঘিরে চলে নানা মন্তব্য। সিয়ামের প্রশংসায় পঞ্চমুখ হয় নেটিজেনরা। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা নিশ্চিত করে, ভিডিওটা আসলে একটি সিনেমার শুটিং এর ছিলো এ বছরের সবচেয়ে আলোচিত বিয়ে ছিলো শেহতাজ মুনিরা এবং প্রিতন হাসানের বিয়ে। সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে ডেস্টিনেশন ওয়েডিং করে এ জুটি। দীর্ঘদিন লুকিয়ে প্রেম করে অবশেষে পূর্ণতা পায় তাদের সম্পর্ক। অন্যদিকে বাগদানের তিন বছর পার করেও নুসরাত ফারিয়ার বিয়ের কোনো খবর পাওয়া যাচ্ছিলো না। শেষ পর্যন্ত মিডিয়ার সামনে রনির সাথে বিয়ে না হবার ঘোষণা দিয়ে সবাইকে আশাহত করেন নুসরাত। এছাড়া বছর শেষে রায়হান রাফির সিনেমা থেকে দিঘিকে বাদ দিয়ে, প্রেমিকা তমা মির্জাকে নায়িকা করায় দুজনের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। রাফির বিরুদ্ধে দিঘিকে বডি শেইমিং এবং কটাক্ষ করে কথা বলার অভিযোগও উঠেছে। আর এ সবকিছুর মাঝে পরিচালক রায়হান রাফি আর তমা মির্জার প্রেমের খবরও প্রকাশ পেয়ে গেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad