Ad

কেন, হুট করেই নাটকে অনিয়মিত আফরান নিশো!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

কেন, হুট করেই নাটকে অনিয়মিত আলোচিত অভিনেতা আফরান নিশো! বেশ কিছুদিন ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই অভিনেতার লাখ লাখ ভক্তের মনে। হঠাৎ করে কোথায় ডুব দিলেন বাংলা নাটকের এই হার্ট থ্রব অভিনেতা!! বিগত এক যুগের বেশি সময় ধরে যে কয়জন অভিনেতা-অভিনেত্রীর ঘাড়ে ভর করে বাংলা নাটক দারুন ছন্দে এগিয়ে এসেছে তার মধ্যে নিশো অন্যতম। একের পর এক নাটকে অভিনয় করে যাওয়া এই অভিনেতা কখনই দর্শকের কাছে একঘেয়ে হয়ে ওঠেননি। ক্যারিয়ারে অসংখ্যা নাটকে অভিনয় করা নিশোর হঠাৎ করে ছোট পর্দার অন্যতম এই বিনোদন মাধ্যম থেকে লাপাত্তা হয়ে যাওয়াকে দর্শক সুখবর হিসেবেও দেখতে পারেন! কারন নাটক থেকে বিরতি নিয়ে এই নায়ক এখন কাপাচ্ছে বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠা বিনোদন প্রচার মাধ্যম ওটিটি প্লাটফর্মগুলো। চলতি বছরে শুরু থেকেই নিশো হয়ে উঠেছে ওটিটি দর্শকদের অন্যতম পছন্দের অভিনেতা। এর মধ্যে কাজও করেছেন বেশ কিছু ওয়েব ফিল্ম আর সিরিজে। যার সবগুলোই দারুন পছন্দ করেছে এই অভিনেতার দর্শক- ভক্তরা। নিশোর ওটিটি যাত্রা শুরু হয় ওপার বাংলার জি-ফাইভে কাজের মধ্যে দিয়ে। দেশের তরুন নির্মাতাদের মধ্যে অন্যতম মেধাবী আবরার আতাহার এর “মাইনকার চিপা’’য় অভিনয়ের মধ্যে দিয়ে ওয়েব ফিল্মে অভিষেক হয় এই অভিনেতার। প্রথম ওয়েব ফিল্মেয় অসাধারন অভিনয় করে সবার নজর কাড়েন নিশো। সম-সাময়িক ঢাকার আন্ডারগ্রাউন্ড প্রেক্ষাপটের উপর নির্মিত সেই গল্পে নিশো ছাড়াও অভিনয় করেন বর্তমানে ঢাকাইয়া সিনেমার আলোচিত অভিনেতা শরিফুল রাজ ও শ্যামল মওলা। এরপর দেশীও ওটিটি চরকিতে শিহাব শাহীন এর মরীচিকা ও সিন্ডিকেট , ভিকি জাহেদ এর রেডরামেও অভিনয় করেন তিনি। এই সবগুলো কাজ একাধারে ব্যবসাসফল এবং জনপ্রিয়। সেই সাথে কাজ গুলোর মধ্যে দিয়ে নিশো হয়ে উঠেছেন নির্মাতাদেরও প্রথম পছন্দের। এই অভিনেতা ডিটেকটিভ চরিত্রে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন চলতি বছরে হৈইচৈই থেকে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘’কাইজার’’এ। এই সিরিজে নিশোর অভিনয় তার ভক্তদের কাছে অন্যরকম আবেদন তৈরী করেছে। তবে সবচেয়ে আনন্দের খবর হচ্ছে চলতি বছরে বড় পর্দার ছবিতে যুক্ত হয়েছেন তিনি। দামাল ও পরান খ্যাত নির্মাতা রায়হান রাফির পরবর্তীতে সিনেমা ‘’সুড়ঙ্গে’’র মূখ্যে চরিত্রে দেখা যাবে নিশোকে। এই চলচিত্রের নায়িকা হিসেবে তার বিপরীতে দেখা যাবে তমা মির্জাকে। সবকিছু মিলিয়ে ২০২২ নিশোর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়ার বছর হিসেবে গন্য করায় যায়। নিশোর ক্যারিয়ার শুরু হয় বিজ্ঞাপনে কাজের মধ্যে নিয়ে। ২০০৩ সালে অভিতাভ রেজা চৌধুরীর নির্মানে একটি কোমলপানীর বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। এর পর দীর্ঘ সময় ধরে বিভিন্ন ব্র্যান্ড মডেল ও ফ্যাশন মডেল হিসবে কাজ করেন। ছোট পর্দার নাটকে অভিনয় শুরু করেন ২০০৬ সালে। গাজী রাকায়াত, এর ‘’ঘরছাড়া’’ ছিল নিশোর প্রথম নাটক। এরপর ক্যারিয়ারের ৮০০ এর বেশি টেলিফিল্ম, নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমান সময়ে অনেক পরিচালক - প্রযোজকের অন্যতম ভরসা এই অভিনেতা। যে কোন চরিত্রের গভীরে খুব সহজেই ডুবে গিয়ে মুক্ত খুজে নিয়ে ফিরতে নিশোর জুড়ি নেই। তাই বর্তমান সময়ের অনেকে অভিনেতা -অভিনেত্রী প্রত্যাশা করে থাকেন নিশোর সাথে সহশিল্পী হিসেবে কাজের জন্য। ইতিমধ্যে নিশো নিজেকে নায়কের চেয়ে অনেক বেশি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে।তাই নির্মাতা, দর্শক, ভক্তদের চাহিদাও বেড়েছে অনেক। আর সেই ভরসাই নিয়মিত ভাবে আলো জ্বেলে যাচ্ছেন তিনি। ১৯৮০ সালে ৮ ডিসেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহন করেন নিশো। শৈশব- কৈশর কেটেছে ঢাকাতে। এক সন্তানের বাবা নিশো অভিনয়ের বাইরে পরিবারকেই বেশি সময় দেন। .

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad