Ad

ঐশ্বরিয়ার নকল পাসপোর্ট উদ্ধার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Oisharia-2212171137
Durbin News

চেহারায় বিদেশী অথচ পকেটে নিয়ে ঘুরছেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের ছবিযুক্ত পাসপোর্ট। তাতে আবার জন্মস্থান লেখা গুজরাট। তবে ভারতবর্ষে ঐশ্বরিয়াকে চেনে না এমন মানুষ নেই বললেই চলে। তাই মুহুর্তেই ধরা পড়া যায় কুচক্রী তিন ব্যক্তি।এবার ভারতের উত্তর প্রদেশ থেকে মিলেছে সাবেক বিশ্বসুন্দরী বলিউড কুইন ঐশ্বরিয়া রায় বচ্চনের নকল পাসপোর্ট। যা নিয়ে রীতিমত সেখানকার প্রসাশন বিভাগে তোলপাড় শুরু হয়েছে। আর অনেকেই এটাকে বেশ ঝুকিপূর্নভাবে দেখছে।গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উত্তর প্রদেশের নয়ডা শহর থেকে আর্থিক প্রতারনার অভিযোগে তিনজন বিদেশী নাগরিককে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতদের দুইজন উফেরেমভুকওয়ে, ওকোলোই ড্যামিওন নাইজেরিয়ার বাসিন্দা অন্যজন অ্যাডউইন কলিনস ঘানার।পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিলে তাদের কাছ থেকে ঐশ্বরিয়ার রায়ের ভূয়া পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। সে সময় ঐশ্বরিয়ার নাম এবং ছবি দেখে চিনে ফেলেন প্রশাসনিক কর্মকর্তা।কিন্তু পাসপোর্টে থাকা জন্ম সাল এবং স্থান এর মিল না থাকায় তারা নিশ্চিত হয়ে যান এই তিন নাগরিক মূলত প্রতারক চক্রের সক্রিয় সদস্য। আর তাদের কাছে কোনও বৈধ পাসপোর্ট বা ভিসা না পাওয়ায় তাদের অনৈতিক উদ্দেশ্যের ব্যাপারে পুলিশ নিশ্চিত হয়ে যান।১৯৭৩ সালে ১ নভেম্বর ভারতের ম্যাঙ্গলুরু কর্নাটক এ জন্মগ্রহন করা এই অভিনেত্রীর পাসপোর্ট হারানোর প্রসঙ্গে কোথাও কোন তথ্যও পাওয়া যাননি। ফলে তারা সুনিশ্চিত হয়ে যান ঐই তিন বিদেশী কোন অসৎ উদ্দেশ্য এই নকল পাসপোর্ট বানিয়েছে।সেই সময় তাদের কাছে থাকা ৩০০০ ডলার এবং ১১ কোটি রুপির জাল টাকা সহ দশ হাজার পাঁচশ পাউন্ডও উদ্ধার করে নয়ডা পুলিশ। এর আগেও এই চক্রের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে বলেও জানা যায়।মূলত বিদেশী এই চক্রটি নিজেদেরকে ওষুদ ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আর তাদের আলাদা তিনটি প্রতিষ্ঠানও আছে। তবে তারা দেশটিতে অবৈধ কিছু ওষুধ তৈরি কাচামাল ক্রয়- বিক্রয়ের সাথেও জড়িত বলেও জানা গেছে!!তাছাড়া ওষুধের ব্যবসার আড়ালে তারা লোক ঠকানোর ব্যাপারে বেশ পারদর্শী। বিভিন্ন ডেটিং অ্যাপ এবং ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে মানুষ ঠকিয়ে টাকা আয় করায় তাদের মুল উদ্দেশ্য।তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় এই চক্র সাবেক এক সেনা কর্মকর্তাকে তাদের ফাঁদে ফেলে। পরবর্তীতে তার থেকে সহযোগিতা নিয়ে ঘটিয়েছেন নানা ধরনের অপরাধ মূলক কর্মাকান্ড।এমনকি তাকে ব্যবহার করে স্তন ক্যান্সার নিরাময়ের ওষুধ তৈরির ব্যবহৃত যৌগ কোলানাট কিনিয়েছিলেন এই চক্র।তবে ঐশ্বরিয়ার ভুয়া পাসপোর্ট উদ্ধার এর ঘটনা এবারি যে প্রথম নয়। এর আগেও ২০১২ সালে গুজরাট থেকে ঐশ্বরিয়ার নাম সহ একটি পাসপোর্টের কপি উদ্ধার করা হয়েছিল। সেটিতে অভিনেত্রীর জন্মস্থান দেওয়া ছিল কর্ণাটকের ব্যাঙ্গালোরে।এই ঘটনাকে বেশ গুরুত্ত্বের সাথেই দেখছে দেশটির সংস্কৃতিক অঙ্গনের সবাই। পুলিশ খতিয়ে দেখছে এই প্রতারক চক্র কি উদ্দেশ্য ঐশ্বরিয়ার ভুয়া পাসপোর্ট সাথে রেখেছিল।বলিউড সিনেমাপাড়ায় একচ্ছত্র যারা দাপট করে গেছেন তাদের মধ্যে অন্যতম সাবেক এই বিশ্বসুন্দরী । তার সৌন্দর্য্য ব্যক্তিত্ব এখনো সবাইকে দারুন বিমোহিত করে। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে এই অভিনেত্রী ক্যারিয়ারে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চল্লিশটিরও অধিক হিন্দী, ইংরেজি, তামিল, এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।প্রায় চার বছর পর নির্মাতা মনি রত্নম এর পরিচালনায় চলতি বছর পেনিয়িন সেল্ভেন নামে এই অভিনেত্রীর নতুন ছবি মুক্তি পায়। দীর্ঘ বিরতীর পরে অনবদ্য ঐশ্বরিয়ার অভিনয়ে মুগ্ধ হয়েছেন তার দর্শক ভক্তরা।বর্তমানে সিনেমার চেয়ে পরিবার আর সন্তান এর সাথে সময় দিয়েই খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তবে বেছে বেছে টুকটাক কাজও করেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad