Ad

নতুন লুকে ফেসবুকে হাজির হলেন জয়া আহসান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই বেশ সরব। বয়স ৪০ পার করলেও রুপ লাবন্যে এখনো ষোড়শীই আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। এই বয়সে এসেও কিভাবে এমন গ্ল্যামার ও ফিটনেস ধরে রেখেছেন, তা সবার কাছে এক রহস্যই বটে। সোমবার নিজের সাম্প্রতিক তোলা কিছু ছবি তিনি পোস্ট করেছেন ফেসবুকে। জয়া আহসান ছবি পোস্ট করা মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত, অনুরাগীদের মন্তব্যের বন্যা।কাজল চোখে জয়া আহসানকে সাধারণত খুব কমই দেখা যায়। নতুন পোস্ট করা ছবিতে এবার জয়া গাঢ় কাজল চোখে অনুসারীদের সামনে হাজির হলেন। কেবল কাজল কালো চোখই নয়, সঙ্গে রয়েছে কালো পোশাকের মোহনীয়তা।ফেসবুকে ছবিগুলো পোস্ট করার দুই মিনিটের মধ্যে মুছে ফেললেও মিনিট দশেক পর আবারও পোস্ট করেছেন তিনি। আর তার পরপরই অজস্র প্রতিক্রিয়া যুক্ত হতে থাকে। ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের মন্তব্যই যুক্ত হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট বক্সে। জয়া আহসানের স্বল্প পোশাক নিয়ে কেউ কেউ বলেন, ‘একসময়ের দাপুটে অভিনেত্রী জয়া আহসান টাকার অভাবে শীতের জামা কিনতে পারছে না।’ অন্যদিকে অনেকে জয়ার অসাধারণ সৌন্দর্য নিয়ে প্রশংসাও করেছেন। অবশ্য এসব মন্তব্য নিয়ে এই অভিনেত্রী কোনো প্রতিক্রিয়াই দেখান নি। বরাবরের মতো একেবারে নীরব ভূমিকাই পালন করেন তিনি।প্রকাশিত ছবিগুলোতে এই অভিনেত্রীকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি দেখা গেছে বৈচিত্র্যপূর্ণ স্টাইলেও। তবে জয়ার সংক্ষিপ্ত পোশাক নিয়ে সমালোচকদের অনেকেই সমালোচনা করেছেন।এদিকে একের পর এক হিট সিনেমা দুই বাংলার দর্শকদের উপহার দিয়েই যাচ্ছেন তিনি। কয়েক দিন আগে বলিউডের সিনেমায়ও নাম লিখিয়েছেন জয়া। ‘করক সিংহ’ নামের এক সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে।সেখানে তাঁর সহশিল্পী হিসেবে আছেন ‘গ্যাংস অব ওয়াসেপুর’ খ্যাত অভিনয়শিল্পী পঙ্কজ ত্রিপাঠি। এছাড়া ছবিতে আরও অভিনয় করছেন ‘দিল বেচারা’ খ্যাত সাঞ্জনা সাঙ্ঘি। তার ডেবিউ ছবির পরিচালকের আসনে রয়েছেন ‘অন্তহীন’, ‘বুনো হাঁস’, এবং ‘পিঙ্ক’ খ্যাত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবিটি মূলত ইনভেস্টিগেটিভ-ড্রামা ঘরানার কাহিনী নিয়ে নির্মিত হবে। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার গল্প রয়েছে।এছাড়া এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরেও জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এতে ভারতীয় ভাষার সিনেমা শাখায় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ওসিডি’।সৌকর্য ঘোষালের পরিচালনায় এর আগে ‘ভূতপরী’ সিনেমায় কাজ করেছেন জয়া। এই সিনেমাটিও মুক্তির অপেক্ষায়। এ ছাড়াও জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’, ‘কালান্তর’সহ আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।অনেকটা বিরতি শেষে জয়া আহসান অভিনীত বিউটি সার্কাস সিনেমা ঢালিউডে মুক্তি পায় এ বছর। যার মাধ্যমে জয়া আহসান বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছেন। এ বছর কলকাতায়ও একাধিক সিনেমা করেছেন জয়া আহসান। কলকাতায় অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছেন তিনি। এর আগে জয়ার অভিনীত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায় ২০০৪ সালে। তিনি ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানুর চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পান। এরপর এই নায়িকার ‘চোরাবালি’ও প্রশংসিত হয়। টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad