Ad

২০২২ সালে মা হয়েছেন যেসব ঢালিউড অভিনেত্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-567306-1656370715
Durbin News

বছর জুড়ে ঢাকাই শোবিজ অঙ্গনের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন পরিমনি। ২০২২ সালের জানুয়ারি মাসে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান দেন তিনি। এরপর খোলামেলা বেবি বাম্পের ফটোশুট করার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে আলোচনায় ছিলেন পরিমনি। অবশেষে ২০২২ সালের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হোন এই নায়িকা। রাজ ও পরিমনির সংসারে পূর্ণতা নিয়ে আসে তাদের একমাত্র সন্তান শাহীম আহাম্মেদ রাজ্য। বর্তমানে শরিফুল রাজ সিনেমায় নিয়মিত কাজ করলেও পরিমনি এখনো কাজে ফিরেননি। ২০২২ সালের নভেম্বর মাসে বাবা হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা রিয়াজ। পুত্র সন্তানের জন্মের পর রিয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীদের সুসংবাদ দিয়ে লিখেছিলেন , আল্লাহ পাকের রহমতে তাদের পরিবারের নতুন সদস্য এসেছে, তার নাম আরিজ সিদ্দিকী। তিনি সকলের দোয়া কামনা করছেন।২০২২ সাল জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের জন্য ছিলো সোনায় সোহাগা। পুরষ্কার, সিনেমা, সাফল্য আর ব্যক্তিগত জীবনে পূর্ণতা মিলে এই বছরটা দারুন উপভোগ্য ছিল সিয়াম আহমেদের জন্য। ২০২১ সালের শেষের দিকে স্ত্রী অবন্তীর পেটে চুমু এঁকে বাবা হতে যাওয়ার সুখবর দিয়েছিলেন সিয়াম। এরপর ২০২২ সালের এপ্রিল মাসে সিয়াম আহাম্মেদ ও তার স্ত্রী অবন্তির সংসারে পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করে তাদের একমাত্র পুত্র জোরাইজ আহমেদ জিয়ান। ২০২২ সালে বাবা মা হয়েছেন ঢালিউডের জনপ্রিয় দম্পতি মোস্তফা সারওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। বিয়ের প্রায় এগারো বছর পর তিশা ও ফারুকীর সংসারে জন্ম নিয়েছে ফুটফুটে রাজকন্যা ইলহাম। মেয়ের জন্মের পরে এই সুসংবাদটি তিশার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই তার অনুসারীদেরকে জানানো হয়েছিল। ২০২২ সালের ১২ ই মে পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মারিয়া নুর। ব্যক্তিগত কিছু কারনে ১৫ দিন পর মা হওয়ার সুখবর জানিয়েছিলেন তিনি। জনপ্রিয় অভিনেত্রী মারিয়া নুর তার ছেলের নাম রেখেছেন সায়হান যারিব। বর্তমানে স্বামীর সাথে যুক্তরাষ্ট্রেই আছেন জনপ্রিয় এই অভিনেত্রী।২০২২ সালে মা হয়েছেন ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। ১৮ ই নভেম্বর প্রসূনের কোল জুড়ে আসে ফুটফুটে এক পুত্র সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবজাতকের মুখের কিছু অংশের ছবি পোস্ট করে নিজের মা হওয়ার সুংসবাদ জানিয়েছিলেন প্রসূণ আজাদ। বিয়ের পর থেকে পুরোদস্তুর সংসারী হয়ে ওঠা এই অভিনেত্রী বর্তমানে মিডিয়া থেকে দূরেই রয়েছেন। অন্যদিকে চলতি বছরেই প্রকাশ পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলির সাথে ঢালিউড অভিনেতা শাকিব খানের দ্বিতীয় বিয়ে ও সন্তানের খবর। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বুবলি ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে জানান শাকিব ও তার পুত্র সন্তানের কথা। এরপর তিন অক্টোবরe একটি পোস্টের মাধ্যমে জানান, শাকিবের সাথে তিনি ২০১৮ সালের ২০ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২০ সালের ২১ শে মার্চ তাদের সংসারে আসে একমাত্র পুত্র সন্তান শেহজাদ খান বীর। কিছুদিন আগে অন্তঃসত্ত্বা হওয়ার সুসংবাদ দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি বেবি বাম্পের ছবি প্রকাশ করেও আলোচনায় এসেছেন জনপ্রিয় এই নায়িকা । মাহি আশাবাদী যে তার মেয়ে হবে, এবং নাম রাখবেন ফারিশতা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad