Ad

বিন্দুকে জীবন সঙ্গিনী করে নিলেন আরেফিন শুভ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Arifin-shuvo-Bindu-Dailynobobarta
Durbin News

বিন্দুকে জীবন সঙ্গিনী করে নিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তবে বাস্তব জীবনে নয়, সিনেমার পর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন এ দুই জনপ্রিয় তারকা।ওয়েব ফিল্মটির নাম ঠিক করা হয়েছে ‘উনিশ ২০’। এটি পরিচালনা করছেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।গত ২১ ডিসেম্বর থেকে ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। আরিয়ানের সাথে শুভর প্রথম সিনেমা এটি। একই সঙ্গে প্রথমবারের মতো চরকির কোনো কনটেন্টে কাজ করছেন শুভ।২০২৩ সালে ভালোবাসা দিবস উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'তে মুক্তি পাবে ‘উনিশ ২০’ ছবিটি। এটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি।এ ছবির মাধ্যমে প্রায় আট বছর পর পর্দায় দেখা যাবে লাক্স তারকা আফসান আরা বিন্দুকে। অনেকদিন পর কাজে ফিরে ভীষণ রোমাঞ্চিত তিনি।বিন্দু জানান, ৮ বছর ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে সদ্যজাত শিল্পী মনে হচ্ছে তার কাছে।অন্যদিকে ওটিটিতে নিজের প্রথম কাজ নিয়ে উচ্ছ্বসিত আরেফিন শুভ জানান, সবাই মিলে ভালো একটা কাজ শুরু করতে যাচ্ছেন তারা। চেষ্টা করবেন শতভাগ ভালো কাজ দর্শকদের উপহার দেওয়ার।নতুন সিনেমা নিয়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, রোমান্টিক ধরনের ৯০ মিনিটের এ সিনেমায় একটা ভালো লাগার জার্নি হবে।যাঁদের জীবনে এমন ভালো লাগার মুহূর্ত ঘটেছে, তাঁরা নিজের জীবনকে সম্পৃক্ত করতে পারবেন এই গল্পের বিভিন্ন মুহূর্তের মাধ্যমে।আবার যাদের জীবনে এমন ভালো লাগার মুহূর্ত ঘটেনি, তাঁরাও চাইবেন এমন ভালো লাগার মুহূর্তগুলো তাঁর জীবনেও ঘটুক।এদিকে 'নেটওয়ার্কের বাইরে’র পর চরকির সঙ্গে আরিয়ানের নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে এটি।‘উনিশ ২০’ ছবিই শুভ- বিন্দু জুটির প্রথম সিনেমা নয়। এর আগে ২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত 'জাগো' ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যায় তাদের। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেকও হয় আরেফিন শুভর। এরপর 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী', 'অগ্নি', 'কিস্তিমাত', 'ঢাকা আ্যাটাক', 'অস্তিত্ব', 'আহা রে', 'ধ্যাততেরিকি','নিয়তি', 'মিশন এক্সট্রিম' সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে।তবে ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার পর রোমান্টিক চলচ্চিত্রে বেশ কয়েকবছর আর দেখা যায়নি শুভকে। সাধারণত অ্যাকশন ছবিতেই বেশিরভাগ সময় দেখা যেত।এর পর ২০১৯ এর শেষদিকে মুক্তি পায় রাজনৈতিক থ্রিলার 'সাপলুডু', যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়।শুভকে সর্বশেষ দেখা গেছে 'মিশন এক্সট্রিম' ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর একটি সিনেমা।'মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কেন্দ্রীয় মুজিব চরিত্রে অভিনয় করেছেন তিনি।এছাড়া 'মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার', 'নূর' 'মৃত্যুপুরী', 'বালিঘর' সহ আরো বেশ কয়েকটি সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে। সব মিলিয়ে বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি।অন্যদিকে, ২০১৪ সালে বিয়ের পর পরিবারকে সময় দেয়ার ইচ্ছার কথা জানিয়ে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন বিন্দু।আড়ালে যাওয়ার আগে বিজ্ঞাপন, নাটকের পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ এবং ‘এই তো প্রেম’ সিনেমায় অভিনয় করেছেন।অভিনয় থেকে বিরতির পর দীর্ঘসময় গণমাধ্যমের সামনেও আসনেনি তিনি। বলা চলে, অনেকটা ধরাছোঁয়ার বাইরে ছিলেন।অথচ সমসামায়িক অনেকের চেয়ে এগিয়ে ছিল তার ক্যারিয়ারের সম্ভাবনা। ভক্তদেরও এ নিয়ে কিছুটা আক্ষেপ ছিল। অবশেষে সেটি ঘুচতে যাচ্ছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad