Ad

বর্ষসেরা নায়িকা বিদ্যা সিনহা মিম, দুবাই গিয়েছেন স্বামী সহ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
fotojet_-_2022-01-05t151744.505
Durbin News

বিবাহ বার্ষিকী উদযাপনে স্বামী সনি পোদ্দারের সাথে দুবাইয়ে উড়াল দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এর মাঝেই ২০২২ সালের সেরা নায়িকা হিসেবেও নির্বাচিত হয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ।মিমের পরেই দ্বিতীয় অবস্থানে আছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং তৃতীয় অবস্থানে আছেন পূজা চেরি। গত এক মাস যাবৎ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে কোন নায়িকা সেরা- এই বিবেচনায় জরিপ চালিয়েছিল মাদিহা মাসিহা অ্যাডভারটাইজিং নামের একটি প্রতিষ্ঠান। তাদের জরিপে অধিকাংশ দর্শক ২০২২ সালের বর্ষসেরা নায়িকা হিসেবে লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিমের কথাই বলেছেন। অন্যদিকে বর্ষসেরা নায়িকা হিসেবে ভূষিত হওয়ায় বিদ্যা সিনহা মিম- জরিপে অংশগ্রহণ করা সকল দর্শককে ধন্যবাদ জানিয়েছেন।এছাড়া তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দুটি হলে গিয়ে উপভোগ করেছেন।নায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, তার অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত প্রতি বছরেই কোনো না কোনো ভালো কাজ করেছেন।সেটা সিনেমা হোক, নাটক, বিজ্ঞাপন কিংবা শর্টফিল্ম, মিম তার শ্রেষ্ঠটাই দেয়ার চেষ্টা করেছেন। তবে মিম তার অভিনীত পরাণ সিনেমাকে তার জীবনের সেরা সিনেমা বলে মনে করেন। কারন এই সিনেমার জন্য তিনি কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন।শুধু মিমের ধারণা মতেই নয়, অধিকাংশ দর্শকও মনে করেন শরিফুল রাজের বিপরীতে পরাণ সিনেমার দুর্দান্ত অভিনয় মিমের জীবন বদলে দিয়েছে, ক্যারিয়ারে দিয়েছে এক নতুন মোড়। তবে পরাণ সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন মিম।পরিমনির বেফাঁস মন্তব্যে মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছিল যে, শরিফুল রাজের সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি।তবে এরপরই মিম স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি শরিফুল রাজের সাথে কোনো সিনেমা করবেন না। উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর স্বামী সনি পোদ্দারের সাথে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বিদ্যা সিনহা মিম। এই প্রসঙ্গে মিম বলেন, মূলত বিবাহবার্ষিকীর জন্যই তারা দুবাই ট্যুরে যাচ্ছেন।এটা তাদের প্রথম বিবাহবার্ষিকী এবং এই উপলক্ষে সনি তাকে এই সারপ্রাইজ দিচ্ছেন।দুবাইয়ে থার্টিফার্স্ট নাইট এবং নিউ ইয়ারও উদযাপন করবেন এই জুটি। এরপর ১০ দিনের সফর শেষ ৮ জানুয়ারি দেশে ফিরবেন তারা। প্রসঙ্গত, ২০২২ সালের ৪ জানুয়ারি, দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বর্তমানে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। তাই দশদিনের ছুটি শেষে দুবাই থেকে দেশে ফিরেই ৯ জানুয়ারি, তার নতুন সিনেমার শ্যুটিংয়ের জন্য কলকাতায় উড়াল দিবেন তিনি। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় নির্মিত সিনেমাটির নাম ‘মানুষ’।এই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিৎ। এর আগেও জিৎ-এর সাথে ‘সুলতান দ্য সেভিয়র’ সিনেমায় অভিনয় করেছিলেন মিম।জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম ঢালিউডে পা রাখেন,হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। এই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও জাহিদ হাসান। এরপর জোনাকীর আলো সিনেমায় অসাধারণ অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। জোনাকির আলো সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য, প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।এছাড়াও মিম অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে তারকাঁটা, আমার প্রাণের প্রিয়া, পদ্মপাতার জল, দামাল, ব্ল্যাক,সুইটহার্ট ইত্যাদি উল্লেখযোগ্য।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad