

শোবিজ জগতে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি রাজ-পরীমনি।মাত্র এক বছরের ব্যবধানে প্রেম, বিয়ে ও সন্তানের মুখ দেখে ফেলেছেন তারা। এবার বিচ্ছেদের পথে হাটছেন এ তারকা দম্পতি । এখন কাগজে- কলমে শুধু আনুষ্ঠানিকতা বাকি আছে।এতোদিন তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন পরীমনি। ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে নীরব ভূমিকায় ছিলেন রাজ। পরীমনির অভিযোগ ও ঘর ছেড়ে যাওয়ার ঘোষণার পর আর সহ্য করতে না পেরে মুখ খুলেছেন রাজ। ৩ জানুয়ারি মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজ তার ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে প্রথমবার প্রকাশ করেছেন পরীকে নিয়ে তার নেতিবাচক অস্থিরতা। রাজ লিখেছেন - হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’রাজের পোস্ট দেখে মনে হচ্ছে গড ফাদারের কারনে সংসার ভাঙছে রাজ-পরীর। রাজ হয়তো পরীমনির গড ফাদারদের পক্ষ থেকে হুমকি পেয়েছেন। তারই জবাবে তিনি হয়তো এসব কথা লিখেছেন।রাজ দমে যাওয়ার মানুষ নন। তাই তিনি হুমকিদাতাদের সরাসরি দেখে নেওয়ার কথাও ফেসবুকে পোস্ট করেছেন। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে গুঞ্জন চলছে, কে এই-গড ফাদার?এর আগে শুরু থেকেই রাজকে ঘিরে একাধিক নেতিবাচক পোস্ট দিয়ে আসছেন পরীমনি। পরাণ এবং দামাল সিনেমা মুক্তির পর নায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর ক্ষেপে গিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন। এরপর আবার গত ৩১ ডিসেম্বর রাত ১২টার দিকে ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে আবারো বিষয়টি সামনে আনেন তিনি।স্ট্যাটাসে তিনি লিখেছিলেন - হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে । জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই ।পরীরমনীর এমন স্ট্যাটাসে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়। হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। ঘণ্টা না পেরোতেই হাজার হাজার লাইক শেয়ার হয়। এদিকে রাজের বাবা জানান, তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি ও রাজের বাসায় ফিরতে দেরি হওয়ায় পরীমনি রাগ করেছেন। তবে পরদিন আবারো রক্ত মাখানো বিছানা ও হাতে ব্যান্ডেজের ছবি পোস্ট করেন পরী। এরপর রাজের নামে বেশ কিছু অভিযোগ আনেন তিনি।পরীমনির কর্মকাণ্ড ও অভিযোগের পর মুখ খোলেন রাজ। তিনি জানান, তাদের মধ্যে সম্পর্ক আর জোড়া লাগবে না। এবার গড ফাদারদের হুশিয়ার করলেন রাজ।২০২১ সালে 'গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। এরপর ভালোবেসে শরীফুল রাজকে বিয়ে করেছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। গত বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আনেন এ খবর।এরপর গত বছরের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রাজ-পরী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি। গত বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে এসেছে একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।



