Ad

অতীত সামলে ভিন্ন রূপে প্রভা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

ছোট পর্দার লাস্যময়ী সুন্দরী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিজের দক্ষতা আর সৌন্দর্য দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। কিন্তু অভিনয়ের বাইরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ বিতর্কিত হতে হয়েছে ছোট পর্দার এই সুন্দরী অভিনেত্রী কে।। সম্প্রতি ভিন্ন রূপে ধরা দিয়েছেন সাদিয়া জাহান প্রভা। সকল ধরনের সমালোচনা পেছনে ফেলে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। এবার প্রভাকে নিয়মিত দেখা যাবে একটি ধারাবাহিক নাটকে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে একটি বেসরকারী চ্যানেলে শুরু হয়েছে প্রভা অভিনীত নতুন ধারাবাহিক একটি নাটক। কমেডি ঘরানার এ নাটকের নাম রাখা হয়েছে বিবাহ অ্যাটাক। পরিচালক মুস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত এই ধারবাহিক নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান।এই ধারাবাহিক নাটকে প্রভার সাথে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির, সাজু খাদেম, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি আবুবকর রোকন সহ একাধিক গুণী অভিনেতা। ঢাকাই শোবিজের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন। ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর সময়ের সাথে বিজ্ঞাপনের পাশাপাশি অনেক জনপ্রিয় টেলিফিল্ম ও নাটকে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন সাদিয়া জাহান প্রভা।প্রভা অভিনীত নাটকগুলোর উল্লেখযোগ্য হলো ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি, এক্সফেক্টর ইত্যাদি।এছাড়াও একাধিক টেলিফিল্মেও কাজ করেছেন এই লাস্যময়ী সুন্দরী অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতার মাধ্যম লাভ করেছেন তুমুল দর্শকপ্রিয়তা। বলা যায়, এতো বিতর্কের পরেও প্রভার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি৷ এর মাঝে বড় পর্দায় প্রভার কাজ করার কথা থাকলেও, সেটি এখনো হয়ে ওঠেনি। ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী তার নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের মনে জায়গা করে আলোচিত হয়েছেন, তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে সমালোচিত হয়েছেন। প্রভা তার দীর্ঘদিনের প্রেমিক রাজিবের সাথে বাগদান সেরেও হাবুডুবু খেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল faruk ( হক )অপূর্বর প্রেমে।সেই প্রেমকে পরিণয়ে রূপ দিতে, ২০১০ সালে গোপনে অপূর্বর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধও হয়েছিলেন তিনি। কিন্তু প্রভার সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। এক বছরের মধ্যেই অপূর্ব ও প্রভা তাদের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন। এরপর, মাহমুদ শান্ত নামের এক ব্যক্তির সাথে ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢালিউডের এই সমালোচিত অভিনেত্রী। কিন্তু মাহমুদ শান্তর সাথেও প্রভার দাম্পত্য জীবন বেশিদিন টিকেনি।২০১৪ সালে পারস্পরিক সমঝোতার মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন প্রভা। এরপর বিভিন্ন সময় বিভিন্ন কারনে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি প্রভার নাম জড়িয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীত তারকা মাহমুদুল হাসান ইমরানের সাথে।দুজনকে বিভিন্ন সময় একসাথে ফ্রেমবন্দী হওয়ার পাশাপাশি ইমরানের পরিবারের সাথেও দেখা গিয়েছে প্রভাকে। তবে এই বিষয়ে প্রভা কিংবা ইমরান কোনো মন্তব্য না করলেও নেটিজেনরা সমালোচনা কিংবা কটাক্ষ করতে পিছপা হোননি। তবে নেটিজেনদের সমালোচনা পিছনে ফেলে এবং ব্যক্তিগত জীবনের সব ঘটানা সামাল দিয়ে, আবারও ঘুরে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ।বর্তমানে তিনি নিজের ব্যক্তিগত জীবনকে, একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad